মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
28 C
Dhaka

বিকাশে রেমিটেন্স পাঠালে ১ শতাংশ ক্যাশ বোনাস

করোনার কালে নিরাপদে এবং সহজে রেমিটেন্স পাঠাতে নির্ভরতা বাড়ছে বিকাশে।

টেকভিশন২৪ ডেস্ক:  চলমান করোনা পরিস্থিতিতে এবং রমজান মাসে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিকাশে রেমিটেন্স পাঠানো আরো স্বস্তিদায়ক করতে সরকারী ২ শতাংশ প্রণোদনার সাথে আরো ১ শতাংশ ক্যাশ বোনাস দিচ্ছে বিকাশ।

বিশ্বের ৯৩টি দেশ থেকে অনলাইন বা ওয়ালেট ট্রান্সফারের মাধ্যমে ৫০টির বেশি মানি ট্রান্সফার সংস্থা হয়ে দেশের ১০ টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৫কোটি ২০ লাখ বিকাশ অ্যাকাউন্টে  নিরাপদে রেমিটেন্স পাঠানোর সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এসব সুবিধার কারণে বিকাশে ২০২০ সালে প্রায় ১১৬০ কোটি টাকা সমপরিমানের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

করোনার এই সময়ে ঘরে বসে সহজেই রেমিটেন্স গ্রহণ সহ সরকারী ২ শতাংশ প্রণোদনার পাশাপাশি বিকাশের আরো ১ শতাংশ ক্যাশ বোনাস প্রবাসী এবং তার স্বজনদের জন্য বাড়তি স্বস্তি নিয়ে এসেছে।

১০ হাজার টাকা বা এর চেয়ে বেশি যেকোন পরিমান রেমিটেন্স পাঠানোর জন্য এই অফারটি প্রযোজ্য হবে। অফারটি  চলবে ৩১ মে ২০২১ পর্যন্ত।

একজন গ্রাহক অফার চলাকালীন সময়ে মাসে ২ বার করে দুই মাসে মোট ৪ বার এবং মাসে ১,২০০ টাকা করে দুই মাসে সর্বোচ্চ ২,৪০০ টাকা বোনাস উপভোগ করতে পারবেন।সরকারি প্রণোদনা ও বিকাশ বোনাস সহ একটি বিকাশ অ্যাকাউন্টে প্রতিদিন ১ লাখ ২৫ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৪ লাখ ৫০হাজার টাকা রেমিটেন্স হিসেবে পাঠানোর সুযোগ রয়েছে।

কোথাও না গিয়ে যেকোন সময় যেকোন স্থান থেকে অনলাইন বা ইন্টারনেট অথবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ট্রান্সফার করে ব্যাংকিং চ্যানেল হয়ে মুহুর্তেই প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠানোর এই সেবাটি এরইমধ্যে প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি করোনার এই সময়ে তাদেরকে নিরাপদে থাকতেও সাহায্য করছে।

পাশাপাশি, দেশে প্রিয়জনেরা মহামারীর এই সময়ে অর্থ এবং সময় ব্যয় করে ব্যাংকে গিয়ে রেমিটেন্স তোলার পরিবর্তে বাড়ির কাছের এজেন্টের কাছ থেকে যেকোন সময় ক্যাশ আউট করতে পারছেন। পাশাপশি, ঘরে থেকেই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমেই বিভিন্ন ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালের খরচ পরিশোধ, কেনাকাটা করা সহ অসংখ্য সেবা নিতে পারছেন গ্রাহক। এসব সুবিধার কারণে দেশে থাকা প্রিয়জনরাও ব্যাংকিং চ্যানেল হয়ে বিকাশে রেমিটেন্স গ্রহণকে সহজ, ঝামেলামুক্ত ও সবচেয়ে নিরাপদ মনে করছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি