বুধবার, অক্টোবর ২১, ২০২৬
32.8 C
Dhaka

বাজারে ক্রিস্টাল গ্লাস ডিজাইনের রেডমি ১২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি দেশের বাজারে নতুন স্মার্টফোন রেডমি ১২ নিয়ে এসেছে। বাংলাদেশে রেডমি সিরিজের এই নতুন ফোনটি শাওমি ব্র্যান্ডের স্টাইল এবং প্রযুক্তিকে নতুন করে উপস্থাপন করবে গ্রাহকদের কাছে। রেডমি ১২ তৈরি করা হয়েছে ক্রিস্টাল গ্লাস ব্যাক ডিজাইনে। এন্ট্রি-লেভেল স্মার্টফোনগুলোর ক্ষেত্রে এ ধরনের ডিজাইন একটি নতুন বেঞ্চমার্ক। ডিজাইনের দিক থেকে বেশ আকর্ষণীয় ফোনটি দিবে স্থায়িত্ব এবং কার্যকরী কর্মক্ষমতার নিশ্চিয়তা। 

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, জিয়াউদ্দীন চৌধুরী বলেন, “শাওমি বাংলাদেশ, রেডমি ১২ এর ঘোষণা দিতে পেরে আনন্দিত। রেডমি ১২ ফোনটি “মেইক ইন বাংলাদেশ” প্রজেক্টের আওতায়  বাংলাদেশে স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা হয়েছে। প্রিমিয়াম ক্রিস্টাল গ্লাস ডিজাইনে তৈরি করা রেডমি ১২ হ্যান্ডসেটটি শাওমি ফ্যানদের পছন্দ হবে এবং আমাদের বিশ্বাস ফোনটি দেশের অন্যতম একটি জনপ্রিয় স্মার্টফোন হয়ে উঠবে।” 

ক্রিস্টাল গ্লাস ডিজাইনে অসাধারণ পারফরম্যান্স

রেডমি ১২ এর প্রিমিয়াম ক্রিস্টাল গ্লাস ব্যাক ডিজাইন ফোনটি বাজারে থাকা অন্য ফোন গুলো থেকে আলাদা করে তুলেছে। রেডমি ১২ ধুলো এবং পানি প্রতিরোধ করতে সক্ষম। ফোনটি ব্যবহারে পাওয়া যাবে প্রিমিয়াম এক্সপেরিয়েন্স।এতে রয়েছে ২.০ গিগাহার্জ মিডিয়াটেক হেলিও জি৮৮ অক্টা-কোর প্রসেসর। তাই ফোনটি কর্মক্ষমতায়ও দক্ষ। এতে রয়েছে এআরএম ম্যালি-জি৫২ গেইমিং জিপিইউ এবং ৮জিবি পর্যন্ত এলপিডিডিআর ৪x র‌্যাম। এর ফলে গেইম খেলার ক্ষেত্রে ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স দিবে। 

বড় ডিসপ্লেতে দারুন ভিউয়িং এক্সপেরিয়েন্স

রেডমি ১২ স্মার্টফোনটির রেজোলিউশন ২৪৬০ x ১০৮০ এবং এতে রয়েছে অ্যাডাপটিভ সিঙ্কের ৯০হার্জ  রিফ্রেশ রেটের সুবিধা। এর ডিসপ্লের ফিচারে আছে ৬.৭৯” এফএইচডি+ ডটডিসপ্লে। ফোনটির ৫০০০ মিলিএম্পিয়ার আওয়ারের ব্যাটারি অনেক বেশি ক্ষমতাসম্পন্ন। তাই সারাদিন নিরবচ্ছিন্নভাবে ফোনটি ব্যবহার করা যায়। ১৮ ওয়াটের চার্জিং ক্ষমতাসম্পন্ন হওয়ায় যেকোনো সময় এর ব্যাটারি দ্রুত চার্জ করা যায়।

৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরায় চমৎকার ছবি

স্মার্টফোনটির রয়েছে এআই ট্রিপল ক্যামেরার সুবিধা যার একটি ৫০ মেগাপিক্সেল উচ্চ-রেজোলিউশন প্রাথমিক ক্যামেরা। ফলে এতে ছবি তোলা যায় চমৎকারভাবে। এছাড়াও ফোনটিতে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকায় ব্যবহারকারীরা ছবি তোলার সময় নানান সুবিধা পাবেন। এই সিরিজে রয়েছে জনপ্রিয় কিছু ফিল্ম ক্যামেরা ফিল্টার। যেখানে সাতটি ফিল্টারই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন সুবিধা দিবে। ছবি তোলার ক্ষেত্রে ব্যবহারকারীরা পিক্সেল-লেভেল এবং রিয়েল-টাইম প্রিভিউ সুবিধা পাবেন। ৮ মেগাপিক্সেল ফিচারের সেলফি ক্যামেরার থাকায় স্মার্টফোনটি দিয়ে সেলফিও তোলা যায় দারুনভাবে। 

দাম এবং কবে নাগাদ পাওয়া যাবে

রেডমি ১২ তিনটি স্টাইলিশ রঙে পাওয়া যাবে – মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু এবং পোলার সিলভার। ২০ আগস্ট থেকে শাওমির অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে স্মার্টফোনটি পাওয়া যাবে। ফোনটির ৮জিবি+২৫৬জিবি ভেরিয়েন্টের খুচরা মূল্য ১৮ হাজার ৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি