সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

“বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প” গ্রন্থের মোড়ক উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক : আগামীকাল ২১ ফেব্রুয়ারী “বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প ” বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যে সকল মহান ব্যক্তি স্ব স্ব ক্ষেত্রে অবদান রেখে এদেশকে এগিয়ে নিয়েছেন, তাঁদের অবদান নিয়েই রচিত এই বইটি প্রকাশ করছে ইন্সপায়ারিং বাংলাদেশ।

বর্তমান তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার মহৎ উদ্দেশ্য নিয়ে একটু ভিন্ন আঙ্গিকে এ বইয়ের গল্পগুলো উপস্থাপন করা হয়েছে। ‘ইন্সপায়ারিং বাংলাদেশ’ আশা করছে এ বইটি তাদেরকে বই পড়ার প্রতিও আকৃষ্ট করবে।’।

বইটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রাককথন লিখেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বইটির উপদেষ্টা হিসেবে আছেন স্বনামধন্য প্রযুক্তিবিদ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সন্মানিত সদস্য প্রফেসর ডঃ মোঃ সাজ্জাদ হোসেন। মুজিব শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভ লগ্নে শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি, স্থাপত্য, শিল্পকলা, খেলাধুলা ও আর্ন্তজাতিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে দেশপ্রেমিক মহানায়কদের আত্মত্যাগ ও একনিষ্ঠতার ২৫টি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে প্রকাশিত এই সংকলনটির প্রথম খন্ড।

বইটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমাদের সাথে প্রধান সহযোগী হিসেবে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় | সহযোগী হিসেবে আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, দারাজ, পান্ডুঘর গ্রুপ, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ইনভেন্ট টেকনোলজিস লিমিটেড
আগামী ২১ ফেব্রুয়ারী ঢাকায় অনুষ্ঠিত “অমর একুশে গ্রন্থমেলা ২০২২” বাংলাপ্রকাশ এর প্যাভিলিয়ন নং-১৭, বিকাল ৫.০০ ঘটিকায় আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠান হতে যাচ্ছে.

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি