বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
37.7 C
Dhaka

বহুমুখী সেবা দিয়ে গ্রাহক আস্থা অর্জন করেছে অপো

বিশ্বের ৬০ টি দেশে আড়াই হাজারের বেশি সার্ভিস সেন্টার নিয়ে গ্রাহক আস্থা অর্জনে এগিয়ে অপো

টেকভিশন২৪ ডেস্ক: নানাবিধ সেবার মাধ্যমে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ গ্রাহকের মন জয় করে নিয়েছে গ্লোবাল স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান  অপো।  সম্প্রতি, ট্রাস্টিওর্দি ক্যাম্পেইন শুরুর মাধ্যমে এই আস্থা অর্জনের প্রক্রিয়া কে আরো সামনে এগিয়ে নিয়ে গিয়েছে অপো যা মানুষ দারুণভাবে গ্রহণ করেছে। ২০টির বেশি দেশ/অঞ্চলে চলে এই ক্যাম্পেইন । এরপর তারা নিয়ে এসেছে একগুচ্ছ ডাটা সুরক্ষা সেবা যার মাধ্যমে মানুষ অনলাইন নিরাপত্তা সম্পর্কে নিশ্চিন্ত হতে পারে। বহুমুখী সেবা দিয়ে মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করাই ছিল এসব ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। 

অপোর অন্যান্য গ্রাহক সেবার মধ্যে রয়েছে আউটসোর্সিংয়ের বদলে নিজস্ব সার্ভিস সেন্টার নির্মাণ। এখন পর্যন্ত বিশ্বের ৬০টির বেশি দেশে আড়াই হাজারের বেশি সার্ভিস সেন্টার খোলা হয়েছে এবং ২০২০ সাল থেকে একস্থানে সব ধরনের সেবা দিতে পরীক্ষামূলকভাবে ‘এক্সপেরিয়েন্স স্টোর’ চালু করেছে অপো । এসব সার্ভিস সেন্টারে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হয়।

তাছাড়া, আজ অবধি অপো ৩৪টি ভাষায় হটলাইন সেবা দিয়ে আসছে। ব্যবহারকারী চাইলে যেকোন সময় এসব হটলাইনে ফোন দিয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে ডিভাইস সম্পর্কিত  সব ধরনের সেবা নিতে পারবেন যার উদ্দেশ্য গ্রাহককে সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা। এর সাথে রয়েছে আন্তর্জাতিক ওয়্যারেন্টি সেবা, ফেস-টু-ফেস রিপ্যায়ার এবং ওয়ান আওয়ার ফ্ল্যাশ ফিক্স সেবাও দিয়ে যাচ্ছে শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। 

এছাড়া, চলমান মহামারি বিবেচনায় অপো কন্টাক্ট-লেস সেবায় জোর দিচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারী ঘরে বসে অফিসিয়াল ওয়েবসাইট বা মাই অপো অ্যাপে ভিজিট করে স্পেয়ার পার্টস এর মূল্যসহ যাবতীয় তথ্যাদি জেনে ফোন মেরামত করাতে পারেন। এক তথ্যে দেখা গেছে, ২০২০ সালে ১০ কোটির বেশি অপো ব্যবহারকারী কন্টাক্ট-লেস সেবা গ্রহণ করেছে। আর গ্রাহকদের এসব ধরনের প্রশ্নের জবাব ও পণ্য, সেবা ও নীতি সম্পর্কে জানাতে অপো প্রতিষ্ঠা করেছে ‘নলেজ বেজ’।

তাই শুধুমাত্র ট্রাবলশুটিং বের করে ডিভাইস মেরামত বা প্রশ্নের উত্তর দেওয়াই অপোর কাজ নয়। ভবিষ্যতে গ্রাহক মনে ‘কেয়ার অ্যান্ড রিচ’ এর মাধ্যমে আস্থা ও বিশ্বাস অর্জন করতে অবিরাম কাজ করে যাচ্ছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি