মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
18 C
Dhaka

ফেসবুক-ইনস্টাগ্রামের ৪৮০০ একাউন্ট বন্ধ করেছে মেটা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের ফেসবুক ও ইনস্টাগ্রামের ৪৮০০ ভুয়া একাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। এসব একাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে চীনা প্রভাব ফেলার মতো অপপ্রচার ও পক্ষপাতদুষ্ট পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ টেক জায়ান্টটির। খবর বিবিসি ও আল জাজিরার।

মেটা জানিয়েছে, আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এতো আগেই চীনের কিছু ভুয়া একাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও চীন-মার্কিন সম্পর্ক নিয়ে ইংরেজিতে বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া হচ্ছিল।

মূলত চলতি বছরের জুনের পর থেকেই এই অপপ্রচার শুরু করেছে চীনের একটি মহল। এ নিয়ে তদন্তের পর বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করলো মেটা। একইসঙ্গে একাউন্ট শনাক্তের পর সেগুলো বন্ধ করে দেয়া হলো।

মেটা বলেছে, এসব ভুয়া পোস্টের নেপথ্যের মানুষগুলো এক্স (সাবেক টুইটার) থেকে কিছু পক্ষপাতদুষ্ট পোস্টও কাট-পেস্ট করে ফেসবুকে দিয়েছে। এসব পোস্টে যুক্তরাষ্ট্রের লিবারেল ও কনজারভেটিভ উভয় ধারার রাজনীতিকে সমালোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট মার্কিন রাজনীতিবিদদের কিছু প্রকৃত পোস্টও একাউন্টগুলোতে শেয়ার করা হয়েছে।

প্রযুক্তি সংস্থাটি আরও বলেছে, এই কৌশল রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে নাকি এই রাজনীতিবিদদের সমর্থকদের মধ্যে জায়গা করে নিতে চেষ্টা করা হয়েছে, সেটি স্পষ্ট নয়।

যদিও এসব কারণে মেটা চীনা সরকার বা চীনের অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ী করেনি। তবে এমন সময়ে এসে এসব অপপ্রচার চালানো হচ্ছে, যখন আগামী নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে চীন ও রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ রয়েছে। আর সেজন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম।

এ নিয়ে পরবর্তীতে মার্কিন সিনেট এবং বিশেষ কাউন্সেলের রিপোর্টেও দেখা গেছে, বিশেষ করে অভিযুক্ত রাশিয়া ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চালাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যুক্তরাষ্ট্রে বিভাজনের বীজ বপন করার চেষ্টা করেছে।

এবারও তেমনই চেষ্টা করছে কিছু মহল। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি গত সেপ্টেম্বরে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, আমাদের সরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংহতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা নষ্ট করতে বিদেশি শত্রুরা ততই ক্রমবর্ধমানভাবে নতুন প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি