শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

পূবালী ব্যাংকের ৬৯ লাখ গ্রাহক টাকা লেনদেন পারবেন বিকাশে

টেকভিশন২৪ ডেস্ক: পূবালী ব্যাংকের ৬৯ লাখ গ্রাহক তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং খুব শীঘ্রই বিকাশ থেকে পূবালী ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন। ফলে ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে ব্যাংকিং করার বাধ্যবাধকতা এড়িয়ে গ্রাহক প্রয়োজন অনুযায়ী যে কোন স্থান থেকে দিনে-রাতে ২৪ ঘন্টা ৫ কোটি ৬০ লাখ বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করার আরো স্বাধীনতা পেলেন।

অন্যদিকে, বিকাশ গ্রাহকরা অ্যাড মানি ও ট্রান্সফার মানি সেবার পাশাপাশি সারাদেশে ছড়িয়ে থাকা পূবালী ব্যাংকের এটিএম থেকে ক্যাশ আউট সেবাও নিতে পারবেন।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স পূবালী ব্যাংক হয়ে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

দেশের বৃহত্তম বেসরকারী বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১, রাজধানীর একটি হোটেলে এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার শফিউল আলম খান চৌধুরী এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলী এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ) সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে গ্রাহককে পূবালী ব্যাংকের অ্যাপ ‘পাই ব্যাংকিং’ অথবা ইন্টারনেট ব্যাংকিং এ লগইন করতে হবে। বিকাশ অ্যাপের অ্যাড মানি আইকন থেকেও পূবালী ব্যাংকের অ্যাপের লিংক পাওয়া যাবে। পরের ধাপে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেলে বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন মুহূর্তেই।

খুব শীঘ্রই লিংক অ্যাকাউন্টের মাধ্যমেও অ্যাড মানি ও ট্রান্সফার মানি সেবা চালু হবে। তখন ব্যাংক শাখায় না গিয়ে পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা বিকাশ অ্যাপের ‘ট্রান্সফার মানি’ এর মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিতে পারবেন। উল্লেখ্য, অ্যাড মানি বা ট্রান্সফার মানি উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ‘ট্রানজেকশন লিমিট’ প্রযোজ্য হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি