সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

ন্যাশনাল হ্যাকাথন ২০২২ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশ থেকে বিশ্বমানের মোবাইল অ্যাপ্লিকেশন এবং তরুণ অ্যাপস ডেভেলপারদের খুঁজে বের করতে ন্যাশনাল হ্যাকাথন ২০২২- এর উদ্বোধন করল বাংলাদেশের জাতীয় অ্যাপ স্টোর বিডিঅ্যাপস। রবির সহযোগিতায় ন্যাশনাল হ্যাকাথনের মূল লক্ষ্য তরুণ ও উদ্যমী অ্যাপস ডেভেলপারদের একটি কমিউনিটি তৈরি করা যারা স্মার্ট বাংলাদেশ তৈরির পথে আগামী দিনগুলোতে নেতৃত্বের ভুমিকা পালন করবেন।

যেকোনো অ্যাপস ডেভেলপার তার ডেভেলপার দলকে নিয়ে ন্যাশনাল হ্যাকাথনে জন্য নিবন্ধন করতে পারেন http://nh22.bdapps.com/ সাইট ভিজিট করে। সম্প্রতি রাজধানীর গুলশানে সিক্স সিজন হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ডিরেক্টর, তানভীর হোসেন খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) যুগ্ম সচিব, কাজী হাসান রবিন, প্রিনিউরল্যাবের প্রতিষ্ঠাতা, আরিফ নিজামী এবং আইসিটি ডিভিশনের কনসালটেন্ট ইমতিয়াজ হানিফ।

ন্যাশনাল হ্যাকাথনে সহযোগী সংস্থা হিসেবে থাকছে আইসিটি ডিভিশন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বেসিস, বিডিওএসএন, বাংলাদেশ ইনোভেশন ফোরাম, প্রিনিউরল্যাব, জেসিআই ঢাকা ওয়েস্ট, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং শিখবে সবাই।

২২ জুন থেকে চালু হওয়া ন্যাশনাল হ্যাকাথনের নিবন্ধন চলবে ১৪ জুলাই পর্যন্ত। অংশগ্রহণকারীরা প্রথমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় আঞ্চলিক পর্যায়ের হ্যাকাথনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আঞ্চলিক পর্যায়ের হ্যাকাথন বিজয়ীদের জন্য বিশেষ পরামর্শমূলক সেশন অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিতব্য ন্যাশনাল গালা ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ন্যাশনাল হ্যাকাথনের সেরা দশ দল পুরস্কার হিসেবে পাবেন পাঁচ লাখ টাকা। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে দুই লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবেন যথাক্রমে ১ দশমিক ২৫ লাখ ও ৭৫ হাজার টাকা এবং চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীরা পাবেন যথাক্রমে ৩০ ও ২০ হাজার টাকা। এছাড়া সেরা ১০ প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন ১০ হাজার টাকা।

অনুষ্ঠানে রবির সিসিও শিহাব আহমেদ বলেন, “দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল উদ্ভাবনকে তরান্বিত করতে দেশব্যাপী হ্যাকাথন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। আমাদের দৃঢ় বিশ্বাস, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের তরুণ সমাজ তাদের সময়োপযোগী স্বপ্নগুলো বাস্তবে রূপ দিয়ে এক্ষেত্রে নেতৃত্ব দেবেন।”

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি