বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

নোবিপ্রবি’র আয়োজনে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ে মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর আয়োজনে গত ১১ জুন রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ে মতবিনিময় সভা।

আইআইটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইআইটি’র অধ্যাপক ড. কাজী মুহেমিন-উস-সাকিব সহ নোবিপ্রবি আইআইটি’র শিক্ষকবৃন্দ। ইন্ডাস্ট্রি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রযুক্তি প্রতিষ্ঠান ব্র্যাক আইটিএস এর সিনিয়র টেকনোলজি উপদেস্টা শাহ আলী নেওয়াজ তপু, ব্রেইন স্টেশন২৩ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির, জেনুইটি সিস্টেম লিমিটেডের জেনারেল ম্যানেজার (এইচ আর এন্ড এডমিন) মো. হাবিবুর রহমান, ফ্রনটেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টের ও সিইও রেদোয়ান ফেরদৌস, ভেন্ডি লিমিটেড এর ফাউন্ডার এন্ড সিইও মো. শরিফ মুক্তাদির, আমারপে’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা এ এম ইশতিয়াক সারোয়ার, ডিক্যাস্টালিয়া’র সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক সাবিলা ইনুন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নোবিপ্রবি আইআইটি’র সহকারী অধ্যাপক মোঃ ইফতেখারুল আলম ইফাত।
আলোচনায় একাডেমিয়া-ইন্ডাস্ট্র’র মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে ইন্টার্নশীপ সম্পন্ন করেছেন এবং যারা বর্তমানে ইন্টার্নশীপ করছেন তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সাথে ইন্টার্নশীপ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনা থেকে উঠে আসা সমস্যাগুলো সমাধানে উভয় পক্ষের সম্ভাব্য করনীয় সবকিছু করার আশ্বাস প্রদান করেন। একই সাথে এই ধরনের আলোচনা নিয়মিত বিরতিতে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন বলে আলোচকরা মত প্রকাশ করেন। বিশেষ করে শিক্ষার্থীরা যেন কো-সুপারভিশনে বিশ্ববিদ্যালয়ে বসেই প্রজেক্ট সম্পন্ন করতে পারে এ বিষয়ে বিশেষ জোর দেয়া হয়।


অনুষ্ঠানে তিনটি সফটওয়্যার কোম্পানী ও নোবিপ্রবি আইআইটি এর সাথে শিক্ষার্থীদের ইন্টার্নশীপের বিষেয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। নোবিপ্রবির আইআইটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন এবং সফটওয়্যার কোম্পানী জেনুইটি সিস্টেম লিমিটেড এর জেনারেল ম্যানেজার (এইচ আর এন্ড এডমিন) মো. হাবিবুর রহমান, ফ্রনটেক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টের ও সিইও রেদোয়ান ফেরদৌস এবং ভেন্ডি লিমিটেড এর ফাউন্ডার এন্ড সিইও মো. শরিফ মুক্তাদির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি