বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

নাটোরে সিংড়ায় বিভিন্ন স্থানে সিসিটিভি ও ফ্রি ওয়াইফাই জোন উদ্বেধন করেন পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যোগাযোগের মাধ্যম হিসেবে তথ্য ও প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব অনুধাবন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বিস্তৃত পরিসরে প্রযুক্তির বহুল ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে একটি রুপরেখা প্রদান করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনায় আইসিটি ডিভিশন সেই রুপরেখাকে বাস্তব রুপদানে কাজ করেছে। এরই ফলশ্রুতিতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়েছে এবং করোনাকালে ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষের ঘরে ঘরে পৌছে গেছে।

রোববার (১৩ই ডিসেম্বর) বিকেলে নাটোরের সিংড়া পৌরসভার ১১টি পয়েন্টে ২১টি সিসিটিভি ক্যামেরা ও ১০টি পয়েন্টে ১২টি ফ্রি ওয়াইফাই জোন
উদ্বোধনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, করোনা মহামারীকালে মানুষের জীবনযাপন সহজ করে দিয়েছে প্রযুক্তি। এই মহামারীর মধ্যেও ইন্টারনেটের মাধ্যমে ই-কমার্স ব্যবহার করে ঘরে বসে পণ্য কেনা-বেচা, অনলাইন শিক্ষা কার্যক্রম, ভার্চুয়াল বিচারিক কার্যক্রম, টেলি মেডিসিন সেবাসহ বিভিন্ন সেবা মানুষের কাছে পৌছে দিয়েছে সরকার।’

পলক বলেন,’বাংলাদেশ ডিজিটাল হওয়ায় সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ভূমিকা পালন করছে। ফলে যে কোন অপরাধমূলক কর্মকান্ডের উৎস ও মোটিভ অনুসন্ধান ও অপরাধীদের অবস্থান সনাক্তকরণ সম্ভব হচ্ছে।’

সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমীন, জেলা পরিষদ সদস্য রায়হান কবীর, উপজেলক ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, গোলই আফরোজ সরকারী কলেজের ভিপি সজীব ইসলাম জুয়েল প্রমুখ৷

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি