বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

নতুন স্মার্টফোন হার মানাবে ল্যাপটপকেও

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বেশিরভাগ ল্যাপটপে ৮ জিবি র‌্যামের ব্যবহার হলেও জেডটিই তাদের নতুন ফোনে ১৮ জিবি র‌্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ ব্যবহার করেছে। বলা হচ্ছে, ল্যাপটপকে টেক্কা দেবে এই ফোন। চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জেটটিই মঙ্গলবার বাজারে উন্মোচিত করে জেডটিই অ্যাক্সন ৪০ আল্ট্রা এরোস্পেস এডিশন।

ডিভাইসটি একটি ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি চিপ রয়েছে। এই চিপসেট সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটি সম্ভবত গুগল পিক্সেল ফোনে থাকা টাইটেন এম সিরিজের সিউকিউরিটি চিপের মতোই হবে।
জেডটিই অ্যাক্সন ৪০ আল্ট্রা ফোনে রয়েছে ৬.৮১ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লেতে আরও রয়েছে ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামট, ১০ বিট কালার, ৪০০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১,৫০০ নিট পিক ব্রাইটনেস। যার ফলে গেমাররা সুবিধা পাবেন।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটের এই ফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ও গুগলের ১২ ভিত্তিক মাই ওএস ১২ কাস্টম স্কিন।

ট্রিপল রিয়ার ক্যামেরার ফোনের প্রত্যেকটি সেটআপ ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ফুল পিক্সেল অমিনি ডাইরেকশনাল অটোফোকাসসহ ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৮৭ প্রাইমারি ক্যামেরা, একটি ওআইএসসহ ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৮৭ আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ৬৪ মেগাপিক্সেল টেলিফটো পেরিস্কোপ সেন্সর।

রিয়ার ক্যামেরায় আরও থাকছে, ফ্লিকার সেন্সর, টিওএফ সেন্সর, অডিও জুম এবং অডিও রেকগনিশনের জন্য ট্রাই-মাইক্রোফোন সেটআপ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল আন্ডার-ডিসপ্লে ক্যামেরা।

তাপ নিয়ন্ত্রণের জন্য থাকছে ভিসি লিকুইড কুলিং ইউনিট। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে আছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। ফোনের বাজার মূল্য নির্ধারণ করা ৭৬৯৮ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি