সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

নতুন মিররলেস ক্যামেরা আনল ফুজিফিল্ম

প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য নতুন মিররলেস ক্যামেরা আনল ফুজিফিল্ম। মডেল ফুজিফিল্ম জিএফএক্স ১১। এই ক্যামেরার আকর্ষণীয় দিক এর ছবির কোয়ালিটি। জিএফএক্স সিরিজের এই ক্যামেরার মধ্যে দিয়ে ফুজিফিল্ম এমনই একটি ফ্ল্যাগশিপ মডেল বাজারে আনতে চেয়েছে, যা ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার এবং সর্বোপরি কনটেন্ট ক্রিয়েটরদের কাছেও সমাদৃত হবে।

জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ব্রডকাস্ট ইন্ডিয়া শো ২০২৩ শীর্ষক ইভেন্টে ক্যামেরাটির পর্দা উন্মোচোন করে ফুজিফিল্ম। প্রতিষ্ঠানটির লেটেস্ট জিএফএক্স সিরিজের ক্যামেরা এটি। তবে এর দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানায়নি ফুজিফিল্ম।নতুন এই ফ্ল্যাগশিপ ক্যামেরা হাই-স্পিড পারফরম্যান্স দিতে সক্ষম এবং আপগ্রেডেড ভিডিও ক্যাপচারে সক্ষম এই ক্যামেরা সেরার সেরা প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে পারে।

ফুজিফিল্মের এই ক্যামেরায় রয়েছে ১০২ মেগাপিক্সেলের হাই-স্পিড ইমেজ সেন্সর এবং একটি ইমেজ প্রসেসিং ইঞ্জিন এক্স প্রসেসর। এই প্রসেসিং ইঞ্জিন থাকার ফলে ক্যামেরাটি তার আগের প্রজন্মের থেকে অতিরিক্ত বার্স্ট শুটিং, এএফ এবং ভিডিও পারফরম্যান্সও দিতে পারে, যা জিএফএক্স সিরিজের অন্যান্য কোনও ক্যামেরার ক্ষেত্রেই দেখা যায়নি।দুর্ধর্ষ ছবির কোয়ালিটি দিতে পারার একমাত্র কারণ হল ক্যামেরাটির লার্জ ফরম্যাট সেন্সর। এই প্রথম কোনো জিএফএক্স সিরিজের ক্যামেরায়ে এআই-ভিত্তিক সাবজেক্ট ডিটেকশন অটো ফোকাস দেওয়া হয়েছে, যা ডিপ লার্নিং টেকনোলজির সাহায্যে ডেভেলপ করা হয়েছে।

এছাড়াও এটি জিএফএক্স সিরিজের প্রথম ক্যামেরা, যা 8K/30P এবং 4K/60P 4:2:2 10-বিট ভিডিও সাপোর্ট করে। নতুন ভিডিও ফরম্যাট মোডও অফার করছে ক্যামেরাটি, যাতে ভিন্ন ফরম্যাট মোড রয়েছে।ক্যামেরার বডিতে ইক্যুইপ করা রয়েছে একটি ইথারনেট পোর্ট। এইচডিএমআই টাইপ এ এবং ইউএসবি টাইপ সি টার্মিনাল থাকার ফলে এক্সটার্নাল ডিভাইসের ক্ষেত্রেও ভালো কানেক্টিভিটি দিতে পারে ক্যামেরাটি।

অতিরিক্ত ফিচার্সের মধ্যে রয়েছে আর্গোনমিক বডি ডিজাইন, যা স্বস্তিদায়ক শুটিং অভিজ্ঞতা দিতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি