বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

নতুন প্রসেসরে গিগাবাইটের নতুন দুই ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি কোর আল্ট্রা মোবাইল প্রসেসর উন্মোচন করেছে ইন্টেল। এটি মিটিয়র লেক নামেও পরিচিত। প্রসেসর আসার পর অরিজিনাল ইকুইপমেন্ট উৎপাদনকারীরা (ওইএম) নতুন ল্যাপটপ বাজারজাত শুরু করেছে। যাদের মধ্যে গিগাবাইটই প্রথম দুটি ডিভাইস উন্মোচন করেছে।চলতি বছরের জন্য অরাস ১৭ ও ১৫ ল্যাপটপের রিফ্রেশড ভার্সন নিয়ে এসেছে গিগাবাইট। এতে এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ও ইন্টেলের নতুন কোর আল্ট্রা ৭ প্রসেসর রয়েছে।কোম্পানির দাবি অরাস ১৭ ও ১৫ ল্যাপটপ দুটি গেমিং ও সৃজনশীল কাজের জন্য ভালো। এতে বর্ধনযোগ্য ডিডিআর৫ মেমোরি রয়েছে।

ডিভাইসগুলোয় ইন্টেলের কোর আল্ট্রা ৭ প্রসেসর রয়েছে, যাতে ইন্টেলের এআই বুস্ট ইঞ্জিন রয়েছে। এটি ব্যাটারির ব্যাকআপ বাড়াতে সহায়ক।অরাস ১৭–এ এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজ ল্যাপটপ জিপিইউ রয়েছে। এছাড়া এতে এনভিডিয়ার অ্যাডভান্সড অপটিমাস প্রযুক্তি থাকায় প্রয়োজন অনুযায়ী গ্রাফিকস বা ব্যাটারি পারফরম্যান্সে সুইচ করা যাবে। ল্যাপটপগুলোয় উইন্ডফোর্স ইনফিনিটি কুলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যে কারণে গেমিং বা গ্রাফিকসের কাজ দীর্ঘ সময় করলেও তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

ডিসপ্লে হিসেবে ল্যাপটপগুলোয় কিউএইচডি রেজল্যুশন ও ২৪০ হার্টজের রিফ্রেশ রেট দেয়া হয়েছে। চোখের সুরক্ষায় টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন দেয়া হয়েছে। সেই সঙ্গে ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস ফিচারও রয়েছে।গিগাবাইটের নিজস্ব এআই নেক্সাস অ্যাপও রয়েছে, যা কম্পিউটিং অভিজ্ঞতায় পরিবর্তন আনবে। গেমিংয়ের সময় সিপিইউ/জিপিইউ ও কেসিং ফ্যানের মধ্যে সেটিংস নিয়ন্ত্রণে এটি মাইক্রোসফটের অ্যাজুর এআই ব্যবহার করে থাকে।

এছাড়া ল্যাপটপগুলোয় সামনে এআই পাওয়ার গিয়ার নামের ফিচার আনা হবে বলে জানা গেছে। যেটি ডিভাইসগুলোয় বিদ্যুতের ব্যবহার কমাবে বলে দাবি সংশ্লিষ্টদের। নতুন দুই ল্যাপটপের দাম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি