বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
30 C
Dhaka

টানা পঞ্চমবারের মতো দেশের সবচেয়ে সেরা ব্র্যান্ড বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: ভোক্তা জরিপে টানা পঞ্চমবারের মতো দেশীয় ও বহুজাতিক শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্য থেকে সবচেয়ে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ। ২০১৯ থেকে ২০২২ এর ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এ মনোনীত শীর্ষ ১৫টি ব্র্যান্ডের মধ্যে ‘বেস্ট ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি। পরপর পাঁচ বছর সম্মানজনক এই স্বীকৃতির পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা সপ্তম বারের মতো ‘মোস্ট লাভড ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে বিকাশ।

এক যুগের যাত্রায় দেশের সব শ্রেণী-পেশার মানুষের প্রতিদিনকার আর্থিক লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়ে বিকাশ যেভাবে সকলের জীবনের অংশ হয়ে উঠেছে এবং আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে গেছে, সেই অবদানেরই ধারাবাহিক স্বীকৃতি এবারেরও এই অর্জন।

গত শনিবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এর ১৫তম সংস্করণ। এনসার্চ লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী দি ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফেরদৌস ইউসুফ, চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিক, চিফ রিস্ক অফিসার আহম্মেদ আশিক হোসেন, হেড অব ব্র্যান্ড আশরাফ-উল-বারী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ভোক্তা সন্তুষ্টি অর্জনে ব্র্যান্ডগুলোকে আরও অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত প্রায় দেড় যুগ ধরে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ আয়োজন করে আসছে। দেশজুড়ে ৮ বিভাগ থেকে ১০ হাজার ভোক্তার ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে সেরা ব্র্যান্ড বাছাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এবারের আয়োজনে মোট ৫৬ টি অ্যাওয়ার্ড দেওয়া হয়, পাশাপাশি ৪০টি ক্যাটাগরির ২য় ও ৩য় ‘মোস্ট লাভড ব্র্যান্ড’-এর নামও ঘোষণা দেওয়া হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি