মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
25 C
Dhaka

দ্য বিজ হাইব্রিড এওয়ার্ড জিতলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন ‘দ্য বিজ হাইব্রিড এওয়ার্ড’ জিতেছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস। টেকনোলোজি সেক্টরের বিকাশে বিশেষ অবদানের জন্য সম্প্রতি প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠন ওয়ার্ল্ড কনফেডারেশন অফ বিজনেসেস (ওয়ার্ল্ডকব)।

প্রতি বছর বিভিন্ন দেশে ‘দ্য বিজ হাইব্রিড এওয়ার্ড’ নামক এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ডকব। আর এটি উদযাপনের জন্য বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানায় তারা। এবছর মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের হিউস্টনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্বে ব্যবসায়িক শ্রেষ্ঠত্বের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতিগুলোর একটি বিজ হাইব্রিড এওয়ার্ড। ওয়ার্ল্ডকব প্রতিটি দেশের শ্রেষ্ঠ কোম্পানি এবং উদ্যোক্তাদের এই পুরস্কারটি প্রদান করে।

ওয়ার্ল্ড কনফেডারেশন অফ বিজনেসের অ্যাওয়ার্ড নমিনেশন টিম জানায় “ব্যবসায়ে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করায় রাইজআপ ল্যাবসকে ‘দ্য বিজ হাইব্রিড এওয়ার্ড’ প্রদান করেছে ওয়ার্ল্ডকব৷ রাইজআপ ল্যাবসের উল্লেখযোগ্য সাফল্য এবং আইটি শিল্পের উপর তাদের গভীর প্রভাবের কারণে এ পুরষ্কারের জন্য তারা বিবেচিত হয়েছে।”

পুরষ্কারটি অর্জনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব এরশাদুল হক বলেন, “ওয়ার্ল্ডকব থেকে বিজ হাইব্রিড অ্যাওয়ার্ড পেয়ে আমরা আনন্দিত বোধ করছি৷ এই স্বীকৃতি আমাদের সকল কর্মীদের একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের ফসল। দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও আমাদের কাজকে এখন উৎসাহিত করা হচ্ছে। তাই আইটি শিল্পে ইতিবাচক অবদান রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ”

মর্যাদাপূর্ণ এই স্বীকৃতির জন্য আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠন ওয়ার্ল্ডকব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাইজআপ ল্যাবস। প্রতিষ্ঠানটির অপারেশন্স ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) মো.মশিউর রহমান জানান, ‘ দ্য বিজ হাইব্রিড এওয়ার্ড রাইজআপ ল্যাবসের জন্য একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করবে। এই সাফল্যের উপর ভিত্তি করে তথ্য প্রযুক্তি খাতে আমরা আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবো।’

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি