শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
31 C
Dhaka

দৈনন্দিন বাজার পৌঁছে দিচ্ছে প্রিয়শপ ডটকম

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে সবাইকে নিজ নিজ বাসায় থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার। যদিও কাঁচাবাজার খোলা, তবুও বন্ধ করা হয়েছে অপ্রয়োজনীয় চলাচল। কমে এসেছে মানুষের স্বাভাবিক চলাচল। এই কঠিন সময়ে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে নিত্য প্রয়োজনীয় গ্রোসারি পণ্য কিংবা মেডিসিন ঘরে  বসে কেনার সুবিধা দিচ্ছে দেশীয় শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকম। 

২৪ ঘন্টার মধ্যেই চাল, ডাল, তেলসহ সকল প্রকার প্রয়োজনীয় গ্রোসারি পণ্যের পাশাপাশি মেডিসিন ও নিত্য প্রয়োজনীয় সব পণ্য পৌঁছে দিবে প্রিয়শপ ডটকম। গ্রোসারির সাথে সাথে করোনা সংক্রমণ রোধক মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, মশকরোধক পণ্যসহ রয়েছে স্কয়ার ট্রয়লেট্রিস, এ.সি.আই, ইউনিলিভার বাংলাদেশ, রেকিট বেনকেইজার, ইফাদ, তীর, ডিপ্লোমা, হরলিক্স, স্কয়ার ফুড, ফ্রেস, রূপচাঁদা, সেফ, বসুন্ধরা এবং সিটি ব্র্যান্ডের পণ্য। রাজধানী ঢাকার প্রতিটি প্রান্তে এই সেবা নিশ্চিতপূর্বক সমগ্র  দেশে এই সেবা চালু করার পরিকল্পনা প্রত্যয় করেছে প্রতিষ্ঠানটি।

প্রিয়শপ ডটকমের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, প্রিয়শপ ডটকম গ্রাহককেন্দ্রিক ই-কমার্স প্লাটফর্ম। তাই সংকটকালীন এই সময় গ্রাহকদের যেন ঘরের বাহিরে বের হতে না হয় সেজন্য আমাদের টীম কাজ করছে ২৪ ঘন্টার মধ্যেই গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিতে।

সংকটকালীন সময়ে নায্য দামে সঠিক পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা দিচ্ছে বলে জানান আশিকুল আলম খাঁন। কাস্টমারদের কথা মাথায় রেখে আমরা অনলাইন কেনাকাটাকে আরো সহজ করেছি। কাস্টমার তার সুবিধামতো প্রিয়শপ ডটকমে অর্ডার দিতে পারে। অনলাইনে ওয়েবসাইটে, অ্যাপসে, ফেইসবুকে ইনবক্স করে কিংবা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে অর্ডার দিতে পারবেন। 

তিনি আরও বলেন, “কর্মী ও গ্রাহকদের সুরক্ষার ব্যাপারে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। প্যাকেজিংয়ের ক্ষেত্রে যথাযথ সাবধানতা অবলম্বন এবং সুরক্ষা দেবার চেষ্টা করা হচ্ছে। ডেলিভারির কাজে নিয়োজিতদের সেফটি উপকরণ নিশ্চিত করা হচ্ছে। যখন ডেলিভারি করতে যায় তখন সেফটি কিটস ব্যবহার করছে কিনা তা চেক করা হয়। এছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে।”

প্রিয়শপ ডটকমে মূল্য পরিশোধের জন্য রয়েছে সকল প্রকার পেমেন্ট অপশন। আছে বিকাশ, ভিসা, মাস্টার কিংবা এ্যামেক্স কার্ড, নেক্সাস পে, ব্যাংক ডিপোজিটসহ নগদে মূল্য পরিশোধের সুবিধা। কিনতে ভিজিট করুন www.priyoshop.com

উল্লেখ্য, প্রিয়শপ ডটকম দেশীয় শীর্ষস্থানীয় ই-কমার্স প্লাটফর্ম। হাজারেও বেশি ব্র্যান্ড ও লক্ষাধিক পণ্যের পসরা রয়েছে প্রিয়শপ ডটকমে।  জাতিসংঘের গবেষণায় ই-কমার্স খাতের আদর্শ মডেল হিসেবে প্রিয়শপ ডটকমের নাম উঠে এসেছে ইউএনসিটিএডি বাংলাদেশ অ্যাসেসমেন্ট প্রতিবেদনে। এছাড়া ২০২০ সালে সিংঙ্গাপুরে সেরা দশ স্টার্টআপ এশিয়া, ২০১৯ সালে জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার, ২০১৮ সালে ইন্ডিয়া হতে সুপার স্টার্টআপ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি