শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
28 C
Dhaka

দেশ ইনফিনিক্সের ইনবুক সিরিজের দুই ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর ডিসেম্বরে বাংলাদেশের বাজারে নতুন দুটি ল্যাপটপ আনে তরুণদের প্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। ইনবুক এক্স২ এবং ওয়াই২ প্লাস মডেল দুটি এখন পাওয়া যাচ্ছে সারাদেশে। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই কেনা যাবে বাংলাদেশে তৈরি এই ল্যাপটপ দুটি।

ইনবুক এক্স২ ল্যাপটপটিতে আছে একাদশ প্রজন্মের ১০ ন্যানোমিটার ইন্টেল কোর আই৫ প্রসেসর । সাথে আছে ৮ জিবি র‍্যাম। স্টোরেজের প্রয়োজন মেটানোর জন্য এতে আরও আছে দ্রুতগতির ৫১২জিবি এনভিএমই এসএসডি। সুন্দর ও সাবলীল অভিজ্ঞতা নিশ্চিত করতে এক্স২ চালিত হচ্ছে উইন্ডোজ ১১ এর হোম ভার্সনে। পাশাপাশি মাল্টিটাস্কিংয়ের সুবিধার জন্য এতে যুক্ত করা হয়েছে কার্যকর কুলিং সিস্টেম।

এক্স২ ল্যাপটপটির ৫০ ওয়াট-আওয়ার ব্যাটারি একবার চার্জে টানা নয় ঘণ্টা পর্যন্ত চলবে। সাথে থাকা ৪৫ ওয়াটের সি-টাইপ চার্জার দিয়ে ল্যাপটপ ও ফোন উভয়ই চার্জ করা যাবে।

ভিজুয়্যাল অভিজ্ঞতা উন্নত করতে এক্স২-তে আছে ৪.৭ মিলিমিটার সূক্ষ্ণ বেজেলযুক্ত ১৪ ইঞ্চি ফুল-এইচডি আইপিএস ডিসপ্লে। চমৎকার সারাউন্ড সাউন্ডের জন্য সম্পূর্ণ মেটালে তৈরি এই ল্যাপটপটিতে আছে দুই লেয়ারের স্টেরিও ডিজাইন। মসৃণ ও আকর্ষণীয় ডিজাইনের ১৪.৮ মিলিমিটার পাতলা এক্স২ এর ওজন ১.২৪ কেজি। বর্তমানে এটি শুধু ধূসর রঙে পাওয়া যাচ্ছে। অন্যান্য রঙের ল্যাপটপগুলোও খুব শীঘ্রই বাজারে আসবে। এই ল্যাপটপটির বর্তমান বাজারমূল্য ৬১,৯৯০ টাকা।

ইনফিনিক্সের ইনবুক ওয়াই২ প্লাস ল্যাপটপটি বাংলাদেশের বাজারে ইনফিনিক্সের প্রথম ল্যাপটপ। এতে আছে একাদশ প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর। এই ল্যাপটপটিও চলে উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে। এর ধারণক্ষমতা ৫১২ জিবি এনভিএমই এসএসডি এবং সাথে আছে ৮ জিবি র‍্যাম।

এছাড়াও ওয়াই২ প্লাস-এ আছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। এর ৫০ ওয়াট-আওয়ার ব্যাটারির সাহায্যে দিনব্যাপী কাজ করা যাবে স্বচ্ছন্দে। ইনফিনিক্সের এই ল্যাপটপটির ওজন ১.৮ কেজি এবং এতেও আছে ৪৫ ওয়াট এডাপ্টারের টাইপ-সি চার্জার। রূপালি ও ধূসর — এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ওয়াই২ প্লাস। এর বাজারমূল্য বর্তমানে ৫৮,৯৯০ টাকা।

আকর্ষণীয় ডিজাইনের ইনবুক এক্স২ এবং ওয়াই২ প্লাস উভয়ই বেশ শক্তিশালী এবং সহজে ব্যবহারযোগ্য। টাইপিংকে আরও আনন্দদায়ক করতে এতে যোগ করা হয়েছে রেসপন্সিভ ব্যাকলিট কিবোর্ড।

ইনফিনিক্সের ইনবুক সিরিজের এই ল্যাপটপ দুটি এখন পাওয়া যাচ্ছে ইনফিনিক্স স্টোর, অনুমোদিত রিটেইলার এবং দারাজে। 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি