শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
31 C
Dhaka

তুরস্ক এবং সিরিয়ায় আন্তর্জাতিক আউটগোয়িং কল ফ্রি – গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: মানুষ ও সমাজের প্রয়োজনে আবারও পাশে এসে দাঁড়িয়েছে গ্রামীণফোন। এখন বাংলাদেশ থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় ফ্রি কল করে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন। গ্রামীণফোন নেটওয়ার্কে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে তুরস্ক ও সিরিয়ার কলের ক্ষেত্রে কোনো কলচার্জ প্রযোজ্য হবে না।

গত প্রায় এক শতাব্দীর মধ্যে তুরস্ক ও সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে; সর্বক্ষণ চলছে উদ্ধার তৎপরতা। ভয়াবহ এ ভূমিকম্পের খবর সর্বত্র পৌঁছানো মাত্রই সারাবিশ্ব থেকে তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত প্রিয়জনদের সাথে যোগাযোগের চেষ্টা করছে মানুষ। মানুষকে প্রয়োজনে কানেক্ট করায় বিশ্বাস করে গ্রামীণফোন। আর এ বিশ্বাসের ধারাবাহিকতায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে তুরস্ক এবং সিরিয়ার আইএসডি আউটগোয়িং কল করার চার্জ ফ্রি করে দিয়েছে, যাতে সবাই তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারেন।

ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে; একইসাথে, ভূমিকম্পের ভয়াবহতা থেকে যারা বেঁচে ফিরছেন, তাদের গল্প যেমন মর্মাহত করেছে তেমনি নতুন আশার সঞ্চার ও করছে। ভয়াবহ এ ভূমিকম্প নিয়ে ইতোমধ্যেই শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার, দিয়েছে প্রয়োজনীয় সহায়তা। দেশের সর্বস্তরের মানুষ সমবেদনা জানিয়েছেন। দায়বদ্ধ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে, দেশের টেলিকম ইন্ডাস্ট্রি থেকে প্রথম এমন উদ্যোগ গ্রহণ করলো গ্রামীণফোন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি