মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
26 C
Dhaka

ডব্লিউআইটিএসএ অ্যাওয়ার্ড পেলো এটুআই এবং সিনেসিস আইটি

টিভি২৪ ডেস্ক : বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর জোট ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিসেস এলায়েন্স (ডব্লিউআইটিএসএ) কর্তৃক ‘ডব্লিউআইটিএসএ গ্লোবাল এক্সিলেন্স আইসিটি অ্যাওয়ার্ডস’ অর্জন করেছে এটুআই এবং সিসেসিস আইটি লিমিটেড।

কোভিড-১৯ সংকট মোকাবেলায় প্রযুক্তিগত সেবা ‘কোভিড-১৯ টেলিহেলথ সার্ভিস’-এর সাহায্যে নাগরিকদের চিকিৎসা সহায়তা প্রদানের স্বীকৃতি স্বরূপ এটুআই এই গ্লোবাল অ্যাওয়ার্ড অর্জন করে। গত ১৮ নভেম্বর, ২০২০ সালে ‘রোড টু ডব্লিউসিআইটি মালয়েশিয়া’ থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ডব্লিউআইটিএসএ তথ্য প্রযুক্তির নোবেল খ্যাত ‘ডব্লিউআইটিএসএ গ্লোবাল এক্সিলেন্স আইসিটি অ্যাওয়ার্ডস’ ঘোষণা কার্যক্রম শুরু করে এবং ১৯ নভেম্বর, ২০২০ তারিখ এ স্বীকৃতি প্রদান করে।

এ বছর কোভিড-১৯ সংশ্লিষ্ট নতুন তিনটি ক্যাটাগরিসহ মোট নয়টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। এর মধ্যে ‘কোভিড-১৯ টেক সলিউশন্স ফর সিটিস এন্ড লোকালিটিস’ ক্যাটাগরিতে এটুআই এই অ্যাওয়ার্ড অর্জন করে। এটুআই-এর পক্ষে উক্ত ভার্চুয়াল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যুক্ত ছিলেন ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর-এর চীফ ই-গভর্নেন্স স্ট্রাটেজিস্ট জনাব ফরহাদ জাহিদ শেখ।

এসময় অ্যাওয়ার্ড ঘোষণা অনুষ্ঠানে ডব্লিউআইটিএসএ প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ফ্লোরেন্স সেরিকি এমএফআর’সহ আরো যুক্ত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তিখাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।

করোনা সংকট মোকাবেলায় সারাবিশ্ব যখন হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশ সরকার নানা উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে। টেলিহেলথ সার্ভিসের আওতায় ৯৫ শতাংশ রোগীকে বাড়ীতে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বাকী ৫ শতাংশকে হাসপাতালে রেফার করা হয়। সেন্টার থেকে সেবা প্রাপ্ত ৯৯ শতাংশ রোগী সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মৃত্যু হার হ্রাস পেয়ে দড়িয়েছে ১.৪ শতাংশে। করোনা সংকট মোকাবেলায় তথ্য প্রযুক্তির ব্যবহারে এমন যুগান্তকারী সফলতার জন্য এটুআই এবং সিনেসিস আইটি এই সম্মাননা অর্জন করে।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি