বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

ঢাকায় বিটিআরসির অভিযানে ২০ কোটি টাকার কলিং কার্ডসহ অবৈধ ভিওআইপি ব্যবসা চক্রের সদস্য গ্রেপ্তার

রাজধানী ফকিরাপুল এলাকায় বিটিআরসির অভিযানে প্রায় ২০ কোটি টাকার কলিং কার্ডসহ অবৈধ ভিওআইপি ব্যবসা চক্রের ০৪ সদস্য গ্রেপ্তার।

 
টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ২৩ সেপ্টেম্বর ২০২১ আনুমানিক ১১ঃ৩০ এ বিটিআরসি ও র‍্যাবের যৌথ অভিযানে রাজধানীর ফকিরাপুল গরম পানির গলি এলাকার প্রিন্টিং প্রেস এঅভিযান পরিচালনা করে ডিএমপির শেরেবাংলা নগর থানার মামলা নাম্বার ৩২, তারিখ ২৩/০৯/২০২১, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধনী ২০১০) এর ৩৫/৭৩/৭৪ ধারা এর পলাতক আসামী এবং অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত ০৪ সদস্যকে আন্তর্জাতিক কলিং কার্ডসহ গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতদের নাম ১। মোহাম্মদ আমির হামজা (৩৩) ২। আলমগীর হোসেন (৪৫) ৩। শামীম মিয়া (২৯) ও ৪। সাগর মিয়া (২৭) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত ০২টি সিপিইউ, ০২ টি মনিটর, ০১টি মাউস, ০১ টি কিবোর্ড, ০২ টি প্রিন্টার, ০২টি স্ক্যানার, ০১টি পেপার কাটার মেশিন, ০১টি ডিজিটাল ওজন মেশিন ও ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তারকৃত অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা বিটিআরসি থেকে লাইসেন্স গ্রহণ ব্যতীত এই অবৈধ ভিওআইপি ব্যবসা চালিয়ে আসছিল। প্রাথমিকভাবে জানা যায় উক্ত প্রিন্টিং প্রেস এ যে বিপুল পরিমাণ আন্তর্জাতিক কলিং কার্ড পাওয়া গেছে তা যদি ব্যবহার হতো তাহলে বাংলাদেশ সরকার আনুমানিক ১৯ কোটি ৪৭ লক্ষ ৪৭ হাজার ৭৫০ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হতো।
 
অসাধু ভিওআইপি ব্যবসায়ীরা প্রচলিত সফটওয়্যার ভিত্তিক সুইচ এর মাধ্যমে টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করে অবৈধভাবে আন্তর্জাতিক কল রাউট করতো এবং উক্ত স্থাপনা পরিচালনা করার মাধ্যমে টেলিযোগাযোগ সেবা প্রদানের ক্ষেত্রে প্রদেয় রাজস্ব/চার্জ ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে যান্ত্রিক ভার্চুয়াল সফটওয়্যার ভিত্তিক কৌশল অবলম্বন করে অবৈধভাবে আন্তর্জাতিক পেমেন্ট ও রিচার্জ সেবা প্রদান করত।
 
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রচলিত ডায়ালার কলসমূহ বাংলাদেশে অবৈধ ভাবে আউট করত এবং উক্ত অ্যাপে রিচার্জ এর জন্য বিভিন্ন অংকের কলিং কার্ড বিক্রি করতো। এছাড়া তারা অবৈধভাবে আন্তর্জাতিক রিচার্জ সেবা প্রদান করত এবং হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন করে আসছিলো বলে জানা যায়।
প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মানহয় যে, গ্রেপ্তারকৃত আসামিরা অবৈধ ভিওআইপি ব্যবসা চক্রের সদস্য। তারা দীর্ঘ ৭/৮ বছর সরকারকে প্রদেয় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপি এবং আন্তর্জাতিক প্রেমেন্ট ও রিচার্জের ব্যবসা চালিয়ে আসছিল। উক্ত প্রিন্টিং প্রেস এ পাকিস্তান পাকিস্তান ভয়েস, কাতার এক্সপ্রেস, এশিয়ান টেলিকম,এনএস এক্সপ্রেস, প্রবাসী কার্ড, স্বপন টেল, সুপার কার্ড, কাতার টুসহ মোট ১০৭ প্রকারের/ধরনের ১,৫০,০০০ প্রিন্টেড কার্ড পাওয়া গিয়েছে।
 
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি