মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
18 C
Dhaka

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের ভার্চুয়াল ক্লাসে মন্ত্রী মোস্তফা জব্বার

১০ই এপ্রিল, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের চলমান ভার্চুয়াল ক্লাসে শিক্ষার্থীদের সাথে যুক্ত হন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার।

তিনি কিছুক্ষণ সময় ধরে ক্লাস পর্যবেক্ষণ করেন ও পরবর্তীতে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন।

তিনি বলেন, যেখানে কোভিড ১৯ এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাহত হচ্ছে, সেখানে লেখাপড়াকে চলমান রাখতে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট অনলাইনে নিয়মিত ক্লাস পরিচালনা করে যাচ্ছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। ক্লাস পরিদর্শনকালে মন্ত্রী বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে কীভাবে তরুন সমাজের শারীরিক এবং মানুষিক উপযুক্ততার জন্য কাজ করছে এবং তরুনরা কীভাবে করে এই করোনার প্রাদুর্ভাব এবং পরবর্তীতে সময়ে নিজেদেরকে কীভাবে ঠিক রাখবেন এই সকল বিষয়ে দিক নির্দেশনা ও পরামর্শ দেন।

উল্লেখ্য, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট গত ১৮ই মার্চ থেকে সমস্ত একাডেমিক কার্যক্রম ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালনা করে আসছে। করোনা ভাইরাস আমাদের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিল আগামী দিনগুলোতে শিক্ষাসহ প্রায় সবকিছুই টেকনোলজি নির্ভর হয়ে যাবে। উক্ত সেশনে যুক্ত ছিলেন ড্যাফোডিল পরিবারের সিইও মোঃ নুরুজ্জামান তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন যে, শিক্ষার ডিজিটাল রূপান্তরে ড্যাফোডিল অগ্রণী ভুমিকা পালন করছে এবং তা আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সর্বাত্মক ভুমিকা গ্রহন করবে। আজকে করোনার প্রাদুর্ভাবের এই লকডাউন সময়ে শিক্ষার্থীদের সহযোগিতায় আমাদের ইনষ্টিটিউট সমুহে শিক্ষাব্যবস্থা পুরোপুরিভাবে চালু রাখতে পেরে এই আশাবাদ ব্যক্ত করেন।

ওয়েবইনার সেশনটি সম্পূর্ণ পরিচালনা করেন ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ কে এম হাসান রিপন।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি