সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
17 C
Dhaka

ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এর সফল সমাপ্তি

টেকভিশন২৪ ডেস্ক : ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম তথ্য-প্রযুক্তিভিত্তিক উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ -এর ৩ দিনব্যাপী আয়োজন আজ বিকাল ৫:৩০ থেকে সন্ধ্যা ৮ ঘটিকায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।

উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক  উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, এন এম জিয়াউল আলম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল –এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এবং বেসিস –এর সভাপতি সৈয়দ আলমাস কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এমপি।

অনুষ্ঠানের প্রধান অতিথি সালমান এফ রহমান এমপি তাঁর বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধু বলেছিলো, আমাদের দাবায়ে রাখতে পারবা না। ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আমরা তা প্রমাণ করেছি।”

এছাড়াও, অনুষ্ঠানের সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়া প্রযুক্তিবিদ তৈরির জন্য শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি স্থাপনের উদ্যোগ আমরা আইসিটি ডিভিশন থেকে গ্রহণ করেছি।”

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ‘Socially Distanced, Digitally Connected’ -এই প্রতিপাদ্য নিয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড এর ৭ম আসর ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’। 

‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ আয়োজনের অধিকাংশ অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত ছিল- উদ্বোধনী অনুষ্ঠান, মিনিস্টারিয়াল কনফারেন্স, সেমিনার, প্রদর্শণী, ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা, ভার্চুয়াল মুজিব কর্নার, মিউজিক্যাল কনসার্ট এবং সমাপনী অনুষ্ঠান।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি