মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
25 C
Dhaka

ট্রানশান বাংলাদেশের ইফতার মাহফিল

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষ মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সাংবাদিকদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬ এপ্রিল রাজধানী ঢাকার সিক্স সিজন হোটেলে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক, সিওও শ্যামল সাহা, হেড অব মার্কেটিং আসাদুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক আগত সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানান। 
 
ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, ‘ট্রানশানে তিনটি জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে- টেকনো, আইটেল এবং ইনফিনিক্স। এই তিন ব্র্যান্ডই আলাদা আলাদাভাবে কাস্টমারদের কাছে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া মোবাইল ইন্ডাস্ট্রি এবং দেশের ডিজিলাইজেশন নিয়ে আমরা কাজ করছি।’
 
রেজওয়ানুল হক আরো বলেন, ‘আমরা আমাদের চলার পথে সব সময় সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন সেটাই প্রত্যাশা। ট্রানশান পরিবার থেকে আমাদের চেষ্টা থাকবে আইসিটি সেক্টরে যে সব সাংবাদিক ভাইয়েরা কাজ করেন তাদের নিয়ে এগিয়ে যেতে, যাতে ট্রানশান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হয়। আমাদের পাশে থাকার জন্য আবারো আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
 
অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক, সিওও শ্যামল সাহা ইফতারে আসা সকল সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি