বুধবার, আগস্ট ১২, ২০২৬
28 C
Dhaka

টিএমজিবির বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ২০২৪) রাজধানীর অদূরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই আয়োজন করেছিল সংগঠনটি। টিএমজিবি পিকনিক-২০২৪ নামের ওই আয়োজনে সংগঠনটির সদস্য, সদস্যদের পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্যদিয়ে আনন্দময় সময় কাটান অংশগ্রহণকারীরা।

আয়োজনে ছিল ছোটদের জন্য বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতা, বিস্কিট খাওয়া, বল স্ট্যাম্পিং, পারিবারের নারী সদস্যদের জন্য হাঁড়িভাঙা, ছেলেদের জন্য পিলোপাসিংসহ নানা প্রতিযোগিতা।

পৃষ্ঠপোষক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বক্তব্য ও শুভকামনার পাশাপাশি তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান টিএমজিবির ট্রাস্টি ও ইসি সদস্যরা। আয়োজনের সমাপ্তি হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র-এর মাধ্যমে।

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন তার বক্তব্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন. ‘আমরা সবসময় সদস্য ও তাদের পরিবারের জন্য ভিন্ন কিছু আয়োজন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় বার্ষিক এই পারিবারিক মিলনমেলার আয়োজন। সামনের দিনে সদস্য ও তার পরিবারের জন্য আরও নতুন কিছু করার চেষ্টা থাকবে’। আগামীতেও টিএমজিবির বিভিন্ন আয়োজনে এসব প্রতিষ্ঠানগুলো সংগঠনটির সঙ্গে থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: গোলাম দাস্তগীর তৌহিদসহ ইসির সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএমজিবি পিকনিক ২০২৪ আয়োজনে পৃষ্ঠপোষক হিসাবে ছিল আইস্মার্টইউ (টেকনো, ইনফিনিক্স, আইটেল), হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড, দোহাটেক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, আইএসপিএবি, ভিভো বাংলাদেশ, বাক্কো, বিসিএস, গ্লোবাল ব্র্যান্ড, বেসিস, স্কাইটেক সল্যুশনস, শাওমি বাংলাদেশ, সহজ, সিম্ফনি, ক্লাসটিউন, দ্য কাউ কোম্পানি, র‍্যাডিসন ডিজিটাল টেকনোলজিস, ব্যাবিলন রিসোর্সেস, প্রিয়শপ, এক্সেল টেকনোলজিস, রাইজ আপ ল্যাবস, সিনেসিস আইটি লিমিটেড, ইউসিসি, উইমেন অ্যান্ড ই-কমার্স (উই), ওয়ালটন কম্পিউটার, স্টারটেক, বন্ডস্টেইন, সেবপ্রো, স্পেকট্রাম অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সাউথ বাংলা কম্পিউটার্স, মাই আউটসোর্সিং, চিকিৎসা, আইসিসি কমিউনিকেশনস লিমিটেড, প্রিজম ইআরপি, কোলোসিটি, ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল, ইন্টেলিজেন্ট টেকনোলজি ট্রেডার্স লিমিটেড, অ্যাকটিভ এভি, এভিপ্রো ও সাউন্ড সেন্স।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি