বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
26.5 C
Dhaka

টাইগারদের অনুপ্রেরণায় ‘ডঙ্কা ভাইবস’

টেকভিশন২৪ ডেস্ক: উচ্ছ্বাস ও সমর্থনের প্রত্যয় ব্যক্ত করে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ফোরজি এবং মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের কর্মীরা। আজ বুধবার রবির প্রধান কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান, ‘ডঙ্কা ভাইভস’।

আনন্দমুখর আয়োজনে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) রাজীব শেঠি। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অংশ নিতে নাজমুল হাসান শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। চলতি বছরই রবি আজিয়াটা লিমিটেড বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হিসেবে চুক্তি স্বাক্ষর করে। রবি জাতীয় ক্রিকেট দলের অফিশিয়াল স্পন্সর হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মত টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ চলবে আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত। স্বাগতিক হিসেবে যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপের মত বড় আসরে বাংলাদেশ ক্রিকেট দলের মনোবল বৃদ্ধি ও ক্রিকেটারদের প্রতি রবি’র আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করতে আয়োজন করা হয় ব্যতিক্রমী এ অনুষ্ঠান, ‘ডঙ্কা ভাইভস’। দিনব্যাপী এই অনুষ্ঠানে ভিন্নতা যোগ করেছে বিশ্বকাপ উপলক্ষ্যে রবি’র নতুন বিজ্ঞাপনচিত্র ‘বাজে ডঙ্কা’।

রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) রাজীব শেঠি বলেন, ‘ক্রিকেট উন্মাদনায় যে কয়েকটি দেশ ডুবে থাকে তার অন্যতম বাংলাদেশ। মেধাবী, অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া বাংলাদেশ দলটি বেশ লড়াকু। বাংলাদেশ ক্রিকেট ও তার ভক্তদের পাশে থাকতে পেরে রবি গর্বিত। আমাদের আশা বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে। আমরা বলতে চাই, বাংলাদেশ পারবে তুমিও।’

রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আমরা ভীষণ গর্বিত। তাদের অপরাজেয় মনোভাবকে আমরা শ্রদ্ধা করি। আমরা, রবি পরিবারের সকল সদস্য, সবসময় আমাদের প্রিয় ক্রিকেট দলের পাশে আছি। এ যাত্রার প্রতিটি পদক্ষেপে আমরা টাইগারদের উৎসাহ দিয়ে যাব। এ ক্যাম্পেইনে আমরা সেটাই তুলে ধরতে চেয়েছি।“

এরপর একটি বিশেষ গুডলাক ক্রিকেট ব্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানিয়ে স্বাক্ষর করেন রবি’র কর্মীরা। পরবর্তীতে ব্যাটটি বিসিবির কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি