শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
26.6 C
Dhaka

টফি অ্যাপে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের একটি শীর্ষ ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি তে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ। দ্বিতীয় টেস্ট, তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকে বিনামূল্যে দেখা যাবে টফি অ্যাপে। টফি এই ক্রিকেট সিরিজের একমাত্র ডিজিটাল সম্প্রচারকারী।

বর্তমানে টফি-তে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি রাত ৮:০০ টায় সরাসরি প্রচারিত হচ্ছে। টেস্ট ম্যাচটি শুরু হয়েছিল ২৪ জুন। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ২, ৩ এবং ৭ জুলাই রাত ১১:৩০ টায় সরাসরি দেখা যাবে। এরপর তিনটি ওডিআই ম্যাচ যথাক্রমে ১০, ১৩ এবং ১৬ জুলাই সন্ধ্যা ৭:৩০ টায় সরাসরি দেখা যাবে। উক্ত সময়সূচী বাংলাদেশ স্থানীয় সময়ের জন্য প্রযোজ্য।  

লাইভ স্পোর্টস দেখার জন্য টফি অ্যাপে নির্দিষ্ট চ্যানেল রয়েছে। দর্শকরা এই চ্যানেলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ সরাসরি দেখতে পারবেন। চ্যানেল লিঙ্কঃ  https://toffeelive.page.link/wi-vs-ban-2nd-test

টফি-এর ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, “বাংলালিংক টফি-এর মাধ্যমে বছর জুড়ে দর্শকদের জন্য লাইভ স্পোর্টস এর আয়োজন নিয়ে আসতে চায়। এখন দর্শকরা দ্রুততম ফোর জি  ইন্টারনেটের সাথে যে কোন জায়গা থেকে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারবেন।“

তিনি আরও বলেন, “প্রথম বাংলাদেশী ইউজার জেনারেটেড কন্টেন্ট (ইউজিসি) প্ল্যাটফর্ম হিসেবে টফি প্রতিনিয়ত বিভিন্ন কনটেন্ট যুক্ত করছে। ইতোমধ্যে তুর্কি ড্রামা সিরিজের একটি বিশাল দর্শক গোষ্ঠী রয়েছে টফি অ্যাপে। এছাড়াও আমাদের প্রথম মৌলিক সিনেমা ‘মৃধা বনাম মৃধা’-এর ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের প্ল্যাটফর্মের জন্য শীঘ্রই আরও মানসম্মত কনটেন্ট নিয়ে আসতে অনুপ্রাণিত করেছে।”

টফি অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভিতে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। কিছু কনটেন্ট দেখা যাবে টফি-এর ওয়েবসাইট থেকেঃ https://toffeelive.com

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি