বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

জাপানি বিনিয়োগ সহজ করতে দেশে কার্যক্রম শুরু করলো এপিএস পার্টনারস

টেকভিশন২৪ ডেস্ক: জাপান থেকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, গার্মেন্টস, বস্ত্র ও চামড়া, কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সমুদ্র অর্থনীতি, ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সহজ করতে কার্যক্রম শুরু করলো জাপানি প্রতিষ্ঠান এপিএস পার্টনারস কোম্পানি লিমিটেড।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই কার্যক্রম আরও তরান্বিত করতে সম্প্রতি বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান আহসান মঞ্জুর অ্যান্ড কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের যেসব উদ্যোক্তা ও প্রতিষ্ঠান বিনিয়োগ পেতে আগ্রহী তাদের জন্য এক ছাতার নিচে সকল সেবা পাওয়ার প্ল্যাটফর্ম তৈরি হলো। দুটি প্রতিষ্ঠান যৌথভাবে বাজার গবেষণা, কোম্পানি নিবন্ধন, অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাক্স, লিগ্যাল এবং রিস্ক ম্যানেজমেন্ট সেবা দেবে। উদ্যোক্তা থেকে শুরু করে সব বড় ব্যবসায়ীরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ পেতে সহায়তা পাবেন।

বাংলাদেশে ব্যসায়িক কার্যক্রম শুরু করার বিষয়ে এপিএস পার্টনারস কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) তাকাইউকি হিউগা বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি বিনিয়োগ সম্ভাবনাময় জায়গা। জাপানি বিনিয়োগ সহজে এ দেশে নিয়ে আসতে আমরা ওয়ান স্টপ সল্যুশন চালু করতে পেরে আনন্দিত। আহসান মঞ্জুর অ্যান্ড কোম্পানি এবং এপিএস পার্টনারস কোম্পানি লিমিটেড যৌথভাবে সেবা দেওয়ার ফলে বাংলাদেশে জাপানি বিনিয়োগের ক্ষেত্রে বড় একটি বিপ্লব হবে বলে আমি আশাবাদী।

আহসান মঞ্জুর অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার মো. রাগিব আহসান বলেন, জাপানের অনেক প্রতিষ্ঠানই সম্ভাবনাময় বাংলাদেশে বিনিয়োগ করতে চান। তাদের জন্য বাংলাদেশে বিনিয়োগ করার পথ সহজ হলো। বিনিয়োগকারীরা আমাদের মাধ্যমে স্থানীয় মার্কেট বিশ্লেষণ, সম্ভাবনাময়খাত, লাইসেন্সিং ও লিগ্যাল সাপোর্ট পাবেন। আমরা দুটি প্রতিষ্ঠানই বিশ্বাস করি বাংলাদেশের ব্যবসায়ীরা এই উদ্ভাবনী প্ল্যাটফর্মকে স্বাগত জানাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি