মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
17 C
Dhaka

জাইটেক্স গ্লোবালে বেসিস, সহযোগিতায় ইপিবি

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি খাতে ব্যবসা সম্প্রসারণের জন্য ১৬-২০ অক্টোবর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাত-এ অনুষ্ঠিত হচ্ছে জাইটেক্সে গ্লোবাল ২০২৩। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ৫টি সদস্য প্রতিষ্ঠান প্রদর্শক হিসেবে অংশগ্রহণ করেছে এই মেলায়।  

বিশ্বের বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি প্রদর্শনী  সংযুক্ত আরব আমিরাত -এর দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং দুবাই হারবার – দুটি মেগা ভেন্যু জুড়ে এই বছর প্রদর্শনীর ৪৩তম সংস্করণ আয়োজন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, মোবিলিটি, সাসটেইনেবল টেক এবং আরও বিভিন্ন ধরনের প্রযুক্তিভিত্তিক সমাধান খুঁজতে আয়োজিত হচ্ছে জাইটেক্সে গ্লোবাল ২০২৩। বিশ্বের সর্ববৃহৎ এই তথ্যপ্রযুক্তি এবং স্টার্ট আপ ভিত্তিক মেলায় ১৭০ টির অধিক দেশের ৬ সহস্রাধিক নামি-দামি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান তাদের সেবাসমূহ তুলে ধরছে এই মেলায়।   

বেসিসের সদস্য প্রতিষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছেন অ্যাডভান্সড সফটওয়ার ডেভেলপমেন্ট, এএসটিজিডি, বিডিটাস্ক লিমিটেড, এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড এবং সাজিম টেক লিমিটেড। মেলায় অংশগ্রহণকারি বেসিস সদস্যরা বিভিন্ন দেশের সাথে ব্যবসা সম্প্রসারণের জন্য বিভিন্ন সম্মেলন, সেমিনার, কর্মশালা এবং বিটুবি মিটিংয়ে অংশগ্রহণ করবে।

এ বিষয়ে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, “তথ্যপ্রযুক্তি খাতে বিদেশে ব্যবসা সম্প্রসারণের জন্য আমরা বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিভিন্ন ধরনের মেলা এবং কার্যক্রমে অংশগ্রহণ করি। তারই ধারাবাহিকতায় জাইটেক্সে গ্লোবাল ২০২৩-এ আমাদের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের বিনিয়োগকারি ও তথ্যপ্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরি হবে বলে আশা করি। এই মেলাতে ১৭০টিরও অধিক দেশের কোম্পানি অংশগ্রহণ করেছে এবং তাদের সেবাসমূহ প্রদর্শন করছে। যার ফলে বর্তমান বৈশ্বিক ব্যবসায়িক প্রবণতা সম্পর্কে অংশগ্রহণকারি বেসিস সদস্যদের ধারণা আরো স্পষ্ট হবে। ”       

উল্লেখ্য, এই বছরের জাইটেক্সে গ্লোবাল ২০২৩ বিশ্বের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং আইকনিক বৃহৎ আকারের প্রদর্শনীর ৪৩তম সংস্করণ – যা প্রযুক্তি নির্মাতা, বিনিয়োগকারী এবং উত্সাহীদের সহযোগিতা করার জন্য একটি সম্মেলন কেন্দ্রে পরিনত হয়েছে৷ মেলায় অংশগ্রহণকারীরা  তাদের আইটি এবং আইটিইএস সম্পর্কিত ব্যবসা অনায়াসে বিশ্বব্যাপী সম্প্রসারণ করতে এই মেলার মাধ্যমে বিভিন্ন ধরনের বিনিয়োগকারি ও তথ্যপ্রযুক্তিবিদদের সাথে একত্রিত হতে পারবেন। এই মেলার আয়োজনের উদ্দেশ্য হলো বিশ্বের সবচেয়ে উদ্ভাবনশীল উদ্যোগগুলি একত্রিত করে ব্যবসা, অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতির উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি