মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
17 C
Dhaka

জরুরী পণ্যসেবার অনুমতি পেল ই-ক্যাব সদস্য প্রতিষ্ঠানগুলোকে

জরুরী ও নিত্য প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখতে  আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ই-ক্যাব সদস্যদের ডেলিভারে কাজে বাইসাইকেল, মোটর বাইক এবং কাভার্ডভ্যান চলাচলে লিখিত অনুমতি দেয়া হয়েছে। আজ ১১ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেড কোয়াটার্স থেকে পাঠানো এক পত্রে এই অনুমতির কথা ই-ক্যাবকে জানিয়ে দেয়া হয়।


এর আগে ই-ক্যাবের পক্ষ থেকে ঢাকা বিভাগীয় কমিশনার ও বানিজ্য মন্ত্রণালয় থেকেও যেসব প্রতিষ্ঠান জরুরী নিত্য প্রয়োজনী পণ্য সেবা ও ঔষধ ডেলিভার করছে তাদের চলাচলের জন্য অনুমতি নেয়া হয়। ডেলিভারী সেবাদানকারী কর্মীরা সঠিক স্বাস্থ্যবিধি মেনে কাজ করার পরও আইন শংখলা রক্ষাকারীদের বাঁধার সম্মুখীন হয়েছে। এর প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত অনুমতি চায় ই-ক্যাব।


ই-ক্যাবের সেক্রেটারী জেনারেল, মোহম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, আমরা শুরু থেকে এ ব্যাপারে তৎপর রয়েছি। নিজ নিজ বাসায় থাকা জনসাধারণ যেন ঘর থেকে বের হতে না হয় তাদের জন্য জরুরী সেবা চালু রাখতে ই-ক্যাব সদস্য কোম্পানীগুলো অবিরাম পরিশ্রম করে যাচ্ছে। আমরা ডিএমপি কমিশনারকে ধন্যবাদ দিতে চাই যে, তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এছাড়া বিভাগীয় কমিশনারের অনুমতির পর বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা একটা অনুমতিপত্র পেয়েছি যাতে সারা দেশে জরুরী সেবা চলমান রাখা যায়। সর্বশেষ প্রধানমন্ত্রীর অফিস থেকে যে পরিপত্র জারি হয়েছে তার ভিত্তিতে আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর একটা অংশ তাদের সেবা অব্যাহত রেখেছিল। এখন ডিএমপি কমিশনারের এই অনুমতির মধ্য দিয়ে মাঠ পর্যায়ের সমস্যাও কেটে যাবে আশা করি।


সকল সদস্যকে ই-মেইলের মাধ্যমে ডিএমপির অনুমতির কপি প্রেরণ করা হয়েছে। যেহেতু ডিএমপির অনুমতি পত্রে ই-ক্যাবের সদস্যদের কথা উল্লেখ রয়েছে। সেজন্য ই-ক্যাব অফিস থেকে সদস্যদের একটি প্রত্যয়নপত্র ও স্টিকার দেয়া হচ্ছে। এই দূর্যোগে জনগনের পাশে থেকে স্বাস্থ্যবিধি মেনে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ ডেলিভারী কাজে ইক্যাবের শতাধিক সদস্য কোম্পানী ও তাদের প্রায় ২ হাজার কর্মী প্রতিদিন ৪০ হাজারের মতো পরিবারের কাছে তাদের ক্রয়কৃত জরুরী পণ্য পৌঁছে দিচ্ছে।  প্রচুর চাহিদা থাকলেও ডেলিভারী কর্মীর অভাবে তারা এই সেবার পরিসর বাড়াতে পারছেন না। ডিএমপির অনুমতির মাধ্যমে অন্তত একটি বাঁধা অপসারিত হয়েছে। এবার হয়তো এই সেবার পরিধি বৃদ্ধি করা যাবে বলে মনে  করেন  সংশ্লিষ্টরা। 


ই-ক্যাব এর ডিরেক্টর আসিফ আহসাফ জানান, এই দূর্যোগ পরিস্থিতিতে ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটি, ই-ক্যাব মেম্বার কোম্পানী, ইক্যাব দপ্তর আমরা সবাই একজোট হয়ে কাজ করছি। এই সংকট সময়ে আমাদের দেশের মানুষের পাশে থাকতে এবং দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় সাপ্লাই চেইন সচল রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এর মধ্যে হতদরিদ্র মানুষদের সাহায্য করার জন্য আমরা মানবসেবা manobsheba.com নামে একটি প্লাটফরম চালু করেছি। আমাদের এই তহবিল থেকে আমরা স্বল্প আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছি।  এই সময়ে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি