বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
21 C
Dhaka

স্টিভ জবসের সই করা ১৭৫ ডলারের চেক নিলামে কোটি টাকায় বিক্রি!

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্মৃতিবিজড়িত বিভিন্ন পণ্য স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যা কম নয়। আর তাই স্টিভ জবসের হাতে তৈরি প্রথম অ্যাপল কম্পিউটারের নিলাম হয়েছে বহুবার। এবার স্টিভ জবসের সই করা ১৭৫ ডলারের একটি চেক নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৬ হাজার ৯৮৫ ডলার বা ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকায়।

যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন স্টিভ জবসের সই করা চেকটি নিলামে তোলে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ১৯৭৬ সালের ৮ জুলাই ক্র্যামটন, রেমকে অ্যান্ড মিলার ইনক নামের একটি পরামর্শক প্রতিষ্ঠানকে চেকটি দিয়েছিলেন স্টিভ জবস। চেকটিতে অ্যাপলের প্রথম কার্যালয় ৭৭০ ওয়েলস রোড, পালো অ্যালটোর ঠিকানা ব্যবহার করা হয়েছে।

নিলামের বিষয়ে আরআর অকশনের ভাইস প্রেসিডেন্ট ববি লিভিংস্টোন জানান, অ্যাপলের শুরুর দিককার চেকগুলো শুধু অ্যাপলের প্রতিষ্ঠার গল্পই বলে না, স্টিভ জবসের অটোগ্রাফের নিখুঁত উদাহরণ হিসেবেও বিবেচিত হয়ে থাকে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

সর্বশেষ

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

ডিজিটাল রূপান্তরে ভিওনের ৩০ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের বৈশ্বিক কার্যক্রমের...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু

টেকভিশন২৪ ডেস্ক: প্রয়াত ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে কাজ...

নতুন স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম ১৬,৯৯৯ টাকা

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি