রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
20 C
Dhaka

গ্রিসে ২৫তম রোবট অলিম্পিয়াডে যাবে ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড নির্বাচিতরা

শেষ হলো “৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩” এর জাতীয় পর্ব

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর যৌথ আয়োজনে “৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩” এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হলো। শনিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) পর্দা নামে দুদিনের এ আয়োজনের। গ্রিসের এথেন্সে অনুষ্ঠেয় ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে এ অলিম্পিয়াড আয়োজিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি জাতীয় এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের পুরস্কার তুলে দেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। স্মার্ট বাংলাদেশের জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীতে শুধু গতানুগতিক পড়াশোনা দিয়ে শিক্ষার নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। নতুন সময়ে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্মার্ট শিক্ষাব্যবস্থা তৈরি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম করা উদ্দেশ্য আমাদের।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল।

এ বছর অলিম্পিয়াডের মোট ৫টি ক্যাটাগরিতে বিজয়ী ৪২ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ক্যাটাগরিগুলো হলো ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, ফিজিক্যাল কম্পিউটিং, ড্রোন মেজ ও রোবটিকস কুইজ। এ বছরের মূল থিম ছিল ‘দ্য অলিম্পিক’। এই থিমের ওপর নির্ভর করেই প্রতিযোগিরা রোবট তৈরী করে। জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিতদের পারফরম্যান্সের ভিত্তিতে আবাসিক ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ দল গঠন করা হবে, যারা ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে জানুয়ারি ২০২৪ এ অংশগ্রহণ করবে গ্রিসের এথেন্সে।

উল্লেখ্য, অলিম্পিয়াডের সব ক্যাটাগরির অনলাইন বাছাই পর্ব থেকে নিবাচিত শিক্ষার্থীদের নিয়ে এই জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে সারা বাংলাদেশের ৩০০ টি সংসদীয় আসনে অবস্থিত ৩০০ টি শেখ রাসেল স্কুল অব ফিউচার ল্যাবের মধ্যে ৬৫টি ল্যাবে হাতে-কলমে সরাসরি এবং অবশিষ্ট ২৩৫টি ল্যাবে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত জানতে https://www.bdro.org

এই সপ্তাহের জনপ্রিয়

কড়াকড়ির সময়ে বিকাশ-নগদে যা যা করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল...

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কমিউনিটি উন্নয়নে অবদানের...

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের...

কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: লেনোভো আইডিয়াসেন্টার মিনি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কমপ্যাক্ট ডেস্কটপ কম্পিউটারের বাজারে নতুন সংযোজন...

এআই, আইওটি সমৃদ্ধ এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক...

সর্বশেষ

বিদায় জিপিটি ৪.০ মডেল

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের জনপ্রিয়...

কড়াকড়ির সময়ে বিকাশ-নগদে যা যা করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল...

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

টেকভিশন২৪ ডেস্ক: ওপেনএআই যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির ফ্রি ও ‘গো’ গ্রাহকদের...

ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬ টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড...

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের...

এআই, আইওটি সমৃদ্ধ এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি