রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

খুচরা বিক্রেতাদের পাশে প্রিয়শপ-লঙ্কাবাংলা

টেকভিশন২৪ ডেস্ক: খুচরা বিক্রেতাদেরকে সহযোগিতার জন্য দেশীয় বিটুবি মার্কেটপ্লেস প্রিয়শপ ডটকম এবং লঙ্কাবাংলা এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে প্রিয়শপ ডটকমের খুচরা বিক্রেতারা সহজে লঙ্কাবাংলা থেকে লোন পাবেন। চুক্তি স্বাক্ষর করেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসি’র এসইভিপি ও রিটেইল বিজনেস প্রধান খোরশেদ আলম।

বাংলাদেশে ৫ মিলিয়নেরও বেশি খুচরা বিক্রেতা রয়েছে যারা বাংলাদেশের জিডিপির ৩০ শতাংশের বেশি অবদান রাখছে। এই এমএসএমইকে শক্তিশালী করতে এবং তাদের ডিজিটালাইজ করতে প্রিয়শপ তাদের ব্যবসায় শুরু করেছে। কিন্তু তাদের সাথে কাজ করতে গিয়ে দেখা গেছে, এই এমএসএমইগুলোর সবচেয়ে বড় সমস্যার বিষয় হল আর্থিক সমস্যা। তাদের পণ্য কেনার জন্য পর্যাপ্ত পুঁজি নেই। তাই সুযোগ থাকলেও তারা তাদের গ্রাহক ও সময় হারাচ্ছে। তাদের ক্রয়ক্ষমতা সমস্যা সমাধানের জন্য প্রিয়শপ এবং লঙ্কাবাংলা কাজ করবে।

লঙ্কাবাংলা ফাইন্যান্সের সাথে কৌশলগত অংশীদারিত্বের প্রতিক্রিয়ায় প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন বলেন, “বাংলাদেশের এমএসএমইগুলোর ফিনটেক অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য প্রিয়শপের এই সহযোগিতা। খুচরা ব্যবসায়ের গতিশীলতাকে আমরা নতুন সংজ্ঞা দিতে প্রস্তুত। খুচরা ব্যবসায়ের ক্ষমতায়ন ও বিকাশকে সহজতর করার জন্য এবং প্রাণবন্ত এমএসএমই সেক্টরকে মূল্যবান সহায়তা প্রদানের জন্য আমাদের এই উদ্যোগ। এই অংশীদারিত্বের সম্ভাবনার বিষয়ে আমরা উচ্ছ্বসিত এবং লঙ্কাবাংলার সাথে ইতিবাচক পরিবর্তনের যাত্রা শুরু করতে আগ্রহী।”

লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসির এসইভিপি ও রিটেইল বিজনেস প্রধান খোরশেদ আলম বলেন, “এই সহযোগিতার মাধ্যমে আমরা প্রিয়শপের তালিকাভুক্ত খুচরা বিক্রেতাদের ক্রয়ক্ষমতা বাড়াতে নতুন সুযোগ দিচ্ছি। এই সেক্টরের উন্নয়নে লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং প্রিয়শপ প্রতিশ্রুতিবদ্ধ। আরও কার্যকরভাবে ক্ষমতায়নের জন্য শীঘ্রই আরও উদ্যোগ নেওয়া হবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি