সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
17 C
Dhaka

ক্রেতাদের চাহিদা মেটাতে নতুন পাঁচটি এলাকায় হাংরিনাকি

টেকভিশন২৪ ডেস্ক: অধিক সংখ্যক ক্রেতাদের কাছে সুস্বাদু খাবার পৌঁছে দেয়ার লক্ষ্যে দারাজ বাংলাদেশের সহযোগী ও অ্যাপভিত্তিক খাবার ডেলিভারি সেবা প্রতিষ্ঠান হাংরিনাকি আরও পাঁচটি এলাকায় তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে।

নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশজুড়ে ঘোষণা করা হয়েছে কঠোর লকডাউন। এই সঙ্কটকালীন সময়ে হাংরিনাকি’র সম্প্রসারণ, সাভার, গাজীপুর, কেরানীগঞ্জ, টঙ্গী ও কুমিল্লার ভোজনরসিকদের কিছুটা হলেও স্বস্তি দিবে। আজ (১ জূলাই) থেকে এসব এলাকার মানুষরা হাংরিনাকি’র মাধ্যমে বিভিন্ন খাবারের তালিকা থেকে তাদের প্রিয় খাবার অর্ডার করতে পারবেন যখন খুশি। এছাড়া, এসব এলাকার বাসিন্দারা বৈশ্বিক মহামারি চলাকালীন স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে ঘরে বসে ঝামেলাহীনভাবে প্রয়োজনীয় মুদিপণ্য অর্ডার করতে পারবেন।

মিঠাই (কুমিল্লা), টেস্টি ট্রিট (কেরানীগঞ্জ), পিৎজা হাট (সাভার) সহ অসংখ্য জনপ্রিয় রেস্টুরেন্ট তাদের মুখরোচক খাবার ভোজনরসিকদের কাছে পৌঁছে দিবে হাংরিনাকির মাধ্যমে। খাবারপ্রেমীরা এখন হাংরিনাকি প্ল্যাটফর্মে আরও একশো’টি রেস্টুরেন্ট থেকে তাদের পছন্দের সুস্বাদু খাবার ডেলিভারি নিতে পারবেন।

নতুন পাঁচ জোনে তাদের যাত্রাকে ভোজনরসিকদের জন্য আরও আনন্দঘন করে তুলতে হাংরিনাকি মাত্র ১৯ টাকা ডেলিভারি ফি-তে খাবার পৌঁছে দিবে। এছাড়া, এই নতুন এলাকার ক্রেতারা ‘(HNISHERE)’ -এই ভাউচারটি ব্যবহার করে ১০০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন (সর্বনিম্ন ৩০০ টাকার অর্ডারে) ।

এ ব্যাপারে হাংরিনাকি’র হেড অব কমার্শিয়াল আবু সালেহ দিদার বলেন, ‘হাংরিনাকি দেশের সর্বত্র এর কার্যক্রম বিস্তৃত করতে এবং ভোজনরসিক ও ক্রেতাদের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য, আমরা সম্প্রতি আরও ৫টি এলাকায় আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা আমাদের কার্যক্রম আরও বেশি অঞ্চলে প্রসারিত করবো, যাতে অন্যান্য শহর ও এলাকার মানুষও তাদের প্রিয় রেস্টুরেন্টের খাবার সহজে উপভোগ করতে পারেন। বৈশ্বিক মহামারিতে ঘরে থাকুন এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে খাবার অর্ডার করুন হাংরিনাকিতে।’

মানুষ ক্রমশই ডাইন-ইন বা রেস্টুরেন্টে গিয়ে খাবার উপভোগ করার থেকে অনলাইন ডেলিভারির দিকে ঝুঁকছে। তাই, আরও অধিক শহরে হাংরিনাকি’র সম্প্রসারণ, এই বৈশ্বিক মহামারির সময় ভোজনরসিক এবং রেস্টুরেন্ট মালিক উভয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি