সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এর সকল বিল পরিশোধ করা যাবে ‘নগদ’-এ

টেকভিশন২৪ ডেস্কঃ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সেবা নেওয়া রোগীদের চিকিৎসা সংক্রান্ত সকল ধরনের বিল এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে গতকাল বৃহস্পতিবার হাসপাতালটির সাথে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এবং বাংলাদেশ ডাক বিভাগের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে নগদ-এর পক্ষে স্বাক্ষর করেন নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এর পক্ষে স্বাক্ষর করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবির।

এ ছাড়া চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নগদ-এর পক্ষে উপস্থিত ছিলেন নগদ-এর কী-স্টেকহোল্ডার রিলেশনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম, কী-স্টেকহোল্ডার রিলেশন ম্যানেজার নাকিব চৌধুরী এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালটির উপপরিচালক ড. এ কে এম মোস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক লে. কর্নেল শেখ সাব্বির আহমেদ।

নগদ-এর সাথে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এই চুক্তির ফলে এখন থেকে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সকল ধরনের বিল পরিশোধ করা যাবে বাংলাদেশ ডাক বিভাগের সেবা নগদ-এর মাধ্যমে। ক্যাশ কাউন্টারে দীর্ঘ লাইনে না দাড়িয়ে বিল পরিশোধ করা যাবে মুহূর্তেই।

পাশাপাশি হাসপাতালে কর্মরত চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেনীর কর্মচারীদের বেতন-ভাতা প্রদান থেকে শুরু করে তাদের দৈনন্দিন আর্থিক লেনদেনও হবে নগদ-এর মাধ্যমে।

চুক্তির বিষয়ে নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, নগদ সব সময় কাজ করে মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য। তারই অংশ হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সাথে নগদ-এর এই চুক্তি। এই চুক্তির ফলে এখন দ্রুততম সময়ে বিল পরিশোধ করা যাবে নগদ-এর মাধ্যমে। ফলে ক্যাশ কাউন্টারে দীর্ঘ লাইনের চাপ কমে আসবে এবং হাসপাতালের সেবার মান বাড়বে।  

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিল পরিশোধের পাশাপাশি বর্তমানে নগদ-এর মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের আরও বেশকিছু নামকরা হাসপাতালের বিল পরিশোধ করা যাচ্ছে। এ ছাড়া খুব সহজেই বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ বিভিন্ন ধরনের সেবার ফি পরিশোধ করা যায় নগদ-এ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, ঋণের কিস্তি এবং ক্রেডিট কার্ডের বিলসহ আরও নানা ধরনের বিল পরিশোধ সেবা চালু রয়েছে ডাক বিভাগের এমএফএস প্রতিষ্ঠান নগদ-এ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি