মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

কার্ভড ডিসপ্লের আইটেল এস ২৩+ দেশের বাজারে

টেকভিশন২৪ ডেস্ক:  গ্লোবাল শীর্ষস্থানীয় স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল উন্মোচন করলো তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, আইটেল এস ২৩+। চমৎকার মূল্যে অ্যাডভান্সড টেকনোলজি এবং ইনোভেটিভ ফিচারের আইটেল এস ২৩+ স্মার্টফোন বাজারে বিপ্লব ঘটাতে প্রস্তুত।

আইটেল এস ২৩+ এসেছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভড স্ক্রিনের সাথে, যা ৫৯-ডিগ্রি কার্ভড। ৯৩% আল্ট্রা-হাই স্ক্রিন-টু-বডি রেশিও সহ কার্ভড ডিসপ্লেটি কন্টেন্ট ওয়াচিং, গেমিং বা রেগুলার ব্যবহার সব জায়গাতেই যুক্ত করবে সেরা অভিজ্ঞতা। এই ফোনের ফুল এইচডি প্লাস কার্ভড স্ক্রিন যা সেগমেন্টে প্রথম। এছাড়াও ডিসপ্লে সেগমেন্টে থাকছে ৯৯% ডিসিআই-পি থ্রি কালার স্যাচুরেশন, ১০৮০ বাই ২৪০০ রেজ্যুলেশনসহ অ্যাডভ্যান্সড সব ফিচারস যা চ্যালেঞ্জিং লাইটিং কন্ডিশনেও ভিউইং-এ ভালো অভিজ্ঞতা দিবে।

এই ফোনে সিকিউরিটির জন্য থাকছে ফাস্ট ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা এই সেগমেন্টে ইউনিক ফিচার, এছাড়া ডিসপ্লে প্রটেকশন করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ৫ টেকনোলজির সাপোর্ট যেটি ফোনের ডিসপ্লেকে প্রটেক্ট করবে আকস্মিক, দুর্ঘটনামূলক ড্রপ থেকে। এই ফোনের আইটেল ওস১৩ এবং আভ্যানা জিপিটি ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ইউজারদের স্মার্টফোন অভিজ্ঞতাকে আরও সহজ ও স্মার্ট করবে। এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফোন কল, হোয়াটসঅ্যাপ, মিউজিক, এসএমএস, আবহাওয়া, ম্যাপ, অ্যালার্ম, সার্চ, অনুবাদ এবং আরও অনেক কিছু ভয়েস কমান্ড প্রদান করার মাধ্যমে সহজেই সম্পাদন করা যাবে।

আইটেল এস ২৩+ অফার করছে ম্যাসিভ ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি পর্যন্ত র‌্যাম (৮জিবি + ৮জিবি এক্সটেন্ডেড), যা সাহায্য করবে মাল্টিটাস্কিংয়ে একসাথে ২০টি পর্যন্ত অ্যাপ ব্যাকগ্রাউন্ড রান করতে পারবে। এর শক্তিশালী টি৬১৬ প্রসেসর ও বড় র‌্যাম গেমিং এবং ডেইলি ইউজে ভালো পারফরম্যান্স প্রদান করবে। এছাড়াও, ১৮ ওয়াট ফাস্ট চার্জার ও ৫০০০ এমএএইচের কম্বিনেশন লম্বা সময় ব্যাকআপ এবং দ্রুত চার্জ নিশ্চিত করবে।

আইটেল এস ২৩+ এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ৩২ মেগাপিক্সেল এআই সেলফি এবং ব্যাক ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের হাই ডেফিনিশন ক্যামেরা যা দিবে করবে ক্রিস্টাল ক্লিয়াল ছবি, পাশাপাশি বড় এফ১.৬ অ্যাপারচার নিশ্চিত করবে, কম আলোতেও ক্লিয়ার এবং উজ্জ্বল ছবি। আইটেল এস ২৩+ এখন বাংলাদেশের সকল আইটেল ব্র্যান্ড আউটলেট এবং রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে মাত্র ১৯ হাজার ৯৯০ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি