শনিবার, আগস্ট ২৯, ২০২৬
29 C
Dhaka

বাংলাদেশে আন্তর্জাতিক ই-স্পোর্টস টুর্নামেন্ট ১১ মার্চ থেকে শুরু

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় মাল্টিপ্লেয়ার অনলাইন ব্যাটল এরিনা গেইম, এরিনা অফ ভ্যালর বাংলাদেশ,  এই বছর প্রথমবারের মত এদেশে সাউথ এশিয়া কোয়ালিফায়ার্স, ২০২২ এর আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশ এই প্রথম সাউথ এশিয়া পর্যায়ে এত বড় একটি  বিখ্যাত ই স্পোর্টস টুর্নামেন্টের আয়োজক হবার বিরল সৌভাগ্য ও সুযোগ অর্জন করেছে।

এই বহু প্রতীক্ষিত এবং বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এরিনা অফ ভ্যালর গেইম টুর্নামেন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ৭৫ লক্ষ টাকার বিশাল অংকের মোট পুরস্কারের জন্য এই ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রবল প্রতিযোগিতা হবে বলে আশা করা যাচ্ছে। 

টুর্নামেন্টটি আরো বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক করে তোলার উদ্দেশ্যে এটি প্রথমে ১১ মার্চ থেকে ২২ মার্চ তারিখ পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়া ও মিয়ানমারে অনুষ্ঠিত হবে। এই চারটি দেশ থেকে ৮ টি দল বাছাই করে নেয়া হবে, যারা চুড়ান্ত পর্যায়ে মার্চের ৩০ তারিখ হতে এপ্রিলের ১ তারিখ পর্যন্ত  বাংলাদেশে আয়োজিত ল্যান ইভেন্টে  প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গ্র‍্যান্ড ফাইনাল প্রতিযোগিতার বিজয়ী দল পরবর্তীতে  বিদেশে এ আই সি খেলার সুযোগ পাবে। 

উল্লেখ্য যে, এ বছরের সেপ্টেম্বর মাসে চায়নায় এশিয়ান গেইমস ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং  এতে  এরিনা অফ ভ্যালর একটি মেডেল ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হবে৷ 

এই আলোচিত টুর্নামেন্টের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ১ মার্চ হতে ১৪ মার্চ পর্যন্ত চলবে। যে কেউ খুব সহজেই এরিনা অফ ভ্যালর ডাউনলোড করে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন। 

টুর্নামেন্টে রেজিষ্ট্রেশন করতে চাইলে নিচের লিংক টি অনুসরণ করুন : www.aovsaesports.com

এরিনা অফ ভ্যালর টুর্নামেন্টটির ব্যাপারে যেকোন জিজ্ঞাসা এবং আরো তথ্যের জন্য এরিনা অফ ভ্যালর এর ফেসবুক পেইজ অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে-

 https://www.facebook.com/groups/arenaofvalorbd/cribe

এরিনা অফ ভ্যালর, বাংলাদেশের কান্ট্রি হেড কাজী আরাফাত হোসেন এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরুর প্রাক্কালে অত্যন্ত উৎসাহের সাথে তার সন্তুষ্টি ব্যক্ত করতে গিয়ে বলেন,”এদেশে এই প্রথমবারের মতো সাউথ এশিয়া পর্যায়ে এত বড় একটি ই স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।এই প্রবল প্রতিযোগিতামূলক এরিনা অফ ভ্যালর গেইম প্লে অফ এর ব্যাপারে সকলের মধ্যে খুবই আগ্রহ রয়েছে এবং আমরা এখানে বাংলাদেশের দলকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী”।

৭৫ লক্ষ টাকার বিশাল অংকের মোট পুরস্কারের মধ্যে ৩৫ লক্ষ টাকা আঞ্চলিক পর্যায়ের বিজয়ী দলগুলোকে পুরস্কার হিসেবে প্রদান করা হবে এবং বাকি ৪০ লক্ষ টাকা মূল্যমানের পুরস্কার চুড়ান্ত বিজয়ী দল লাভ করবে৷ 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি