বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
27 C
Dhaka

বাংলাদেশে ১ বিলিয়ন কিলোমিটার ট্রিপ শেষ করে উবারের ষষ্ঠ বর্ষপূর্তি

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ আজ বাংলাদেশে কার্যক্রমের ছয় বছর উদযাপন করলো উবার। এই সময়ের মধ্যে প্ল্যাটফর্মে ১ বিলিয়ন কিলোমিটার ট্রিপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। সমান দূরত্ব অতিক্রম করে পুরো পৃথিবী ৪০,০০০ বার ঘুরে আসা যায় অথবা ১,২৯০ বার চাঁদে গিয়ে ফিরে আসা যায়।

উবারের মাধ্যমে বাংলাদেশে অ্যাপভিত্তিক রাইডশেয়ারিংয়ের যাত্রা শুরু হয়। এই যাত্রায় উবার বাংলাদেশের ২০টি শহরে লাখ লাখ যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করছে।

কার্যক্রমের শুরু থেকেই বারবার প্রতিটি ট্রিপের নিরাপত্তা নিশ্চিতে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে উবার। একইসাথে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সহায়তা করছে প্রতিষ্ঠানটি।

এই প্রতিশ্রতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে আজ বাংলাদেশ পুলিশের সাথে যৌথ উদ্যোগে চালকদের জন্য একটি প্রশিক্ষণের কথা ঘোষণা করেছে উবার। এখানে সড়ক নিরাপত্তা, ট্র্যাফিক আইনকানুন, অফলাইন ট্রিপ, ট্রিপ ক্যান্সেলেশন ও নগদ টাকা ছাড়া ট্রিপ নিতে রাজি না হওয়া ইত্যাদি বিষয়ে চালকদের সচেতন করে তোলা হবে।

ষষ্ঠ বর্ষপূর্তির এই মাইলফলক অর্জন সম্পর্কে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান আলী আরমানুর রহমান বলেন, “বাংলাদেশে আমাদের কার্যক্রমের ছয় বছর পূর্ণ হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বর্ষপূর্তির এই বিশেষ মুহূর্তে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সব চালক ও যাত্রীদের, যারা সবসময় আমাদের উপর আন্তরিক বিশ্বাস ও আস্থা রেখেছেন।”

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা পাবলিক ফার্স্ট-এর সাম্প্রতিক একটি গবেষণা অনুসারে, বাংলাদেশের ৯৫% যাত্রী বলেছেন যাতায়াতকালীন স্বস্তি তাদের উবার ব্যবহার করার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ। বাংলাদেশি যাত্রীদের মতে, গত এক দশকে পরিবহন খাতে তাদের দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবনটি হলো রাইডশেয়ারিং। শুধু ২০২১ সালেই বাংলাদেশের অর্থনীতিতে আনুমানিক ৪,৫০০ কোটি টাকা অবদান রেখেছে উবার। 

বাংলাদেশে রাইডশেয়ারিং শিল্পের পথিকৃৎ হিসেবে উবারই প্রথম নিজেদের প্ল্যাটফর্মে বেশ কিছু জরুরি সেফটি ফিচার চালু করে। 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি