মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
28 C
Dhaka

ঈদ উপলক্ষ্যে দুর নিয়ন্ত্রিত স্মার্ট ফ্রিজ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ঈদ উপলক্ষ্যে নতুন মডেলের স্মার্ট ফ্রিজ বাজারে আনলো দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। আইওটি (ইন্টারনেট অব থিংকস) বেজড নন-ফ্রস্ট এই স্মার্ট ফ্রিজ বিশ্বের যেকোনো প্রান্তে বসে মোবাইল ফোনে নিয়ন্ত্রণ করা যাবে।

ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির এই ফ্রিজ ৫০ শতাংশেরও বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। এই ফ্রিজের আয়োনাইজার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জীবাণু ধ্বংস করতেও সক্ষম। আছে ডোর অ্যালার্ম, হিউম্যান ডিটেক্টরসহ অত্যাধুনিক নানা ফিচার। এর ডিজাইনেও রয়েছে আভিজাত্যের ছাপ। ওয়ালটন ৬এ৯ মডেলের এই ফ্রিজের দাম ৮০ হাজার ৯শ টাকা।

ফ্রিজে প্রতিদিন বা মাসিক কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে? কত বিল আসছে? ভোল্টেজ লো না হাই? কম্প্রেসার কি ওভারলোডে চলছে? এসব তথ্য জানা যাবে ওয়ালটনের স্মার্ট ফ্রিজে। ঈদের বিশেষ উপহার হিসেবে নতুন মডেলের এই স্মার্ট ফ্রিজ বাজারে ছেড়েছে ওয়ালটন ফ্রিজ গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রকৌশলীরা। তারাই বাংলাদেশে প্রথম বিশ্বের লেটেস্ট প্রযুক্তির স্মার্ট ফ্রিজ তৈরি করেছে। যা কিনা শুধু ওয়ালটনের জন্যই নয়; দেশীয় প্রকৌশলী তথা বাংলাদেশের জন্য এক বিশাল মাইলফলক।

ওয়ালটন স্মার্ট ফ্রিজ স্ট্রাকচারাল ডিজাইনের ইনচার্জ মো. সোহেল রানা জানান, স্মার্ট ফ্রিজটি টেম্পারড গ্লাসের সাইড বাই সাইড ডোর ডিজাইনে তৈরি। এতে রয়েছে আভিজাত্যের ছাপ, মেক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি বা বিশাল জায়গা। আছে ডোর অ্যালার্ম, চাইল্ড লক, ইন্টেলিজেন্ট জার্ম প্রোটেকশন বা জীবাণুধ্বংসকারী আয়োনাইজার সিস্টেম, হিউম্যান ডিটেক্টর, ডিজিটাল ডিসপ্লে, থ্রিডি ম্যাট্রিক্স স্পিড অপটিমাইজেশনসহ আরো অনেক অত্যাধুনিক সব ফিচার।

ওয়ালটন ফ্রিজ আরএন্ডডি (গবেষণা ও উন্নয়ন) রেফ্রিজারেশন-ইলেকট্রনিক্স বিভাগের ইনচার্জ প্রকৌশলী আব্দুল মালেক সিকদার বলেন, এর কন্ট্রোল বোর্ডে আইওটি ডিভাইস হিসেবে যুক্ত করা হয়েছে ওয়াই-ফাই মডিউল। ফলে ওয়াইফাই ইন্টারনেট কানেকশনের আওতায় আসবে এই ফ্রিজ। গ্রাহককে মোবাইল ফোনে ‘ওয়ালটন স্মার্ট অ্যাপ্লায়েন্সেস’ নামে একটি বিশেষ অ্যাপস ইনস্টল করে নিতে হবে। ইন্টারনেট ব্যবহার করে এই বিশেষ অ্যাপস এর ফ্রিজ অপশন সিলেক্ট করে গ্রাহক বিশ্বের যেকোন প্রান্ত থেকেই ফ্রিজের সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।

ওয়ালটন স্মার্ট ফ্রিজের দরজা ১ মিনিটের বেশি খোলা থাকলে এর ডোর অ্যালার্ম সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বেজে উঠবে।

ওয়ালটন আরএন্ডটি বিভাগের প্রধান তাপস কুমার মজুমদার বলেন, প্রযুক্তি নিয়ে নিয়মিত গবেষণার ধারাবাহিকতায় ওয়ালটন ফ্রিজে সংযোজন করা হলো আইওটি বেজড স্মার্ট প্রযুক্তি। বিএসটিআই নির্ধারিত মানদন্ড ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ১৮৫০:২০১২’ অনুসরণ করে আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি করা হচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ।

ওয়ালটন ফ্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান মল্লিক জানান, শুধু ওয়ালটন ফ্রিজেই নয়; দেশের বাজারেও স্মার্ট ফ্রিজ এক নতুন সংযোজন। ক্রেতাদের এ ধরণের আরো নতুন নতুন প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ পণ্য উপহার দেয়ার এই ধারা অব্যাহত থাকবে।

ওয়ালটনের প্রতিটি ফ্রিজ বাংলাদেশ এ্যাক্রিডিটেশন বোর্ড স্বীকৃত এবং আইএসও সনদপ্রাপ্ত আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পর বাজারজাত করা হচ্ছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি