মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
24.9 C
Dhaka

ই-ক্যাব চতুর্থ কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

টেকভিশন২৪ ডেস্ক: মঙ্গলবার (৫ জুলাই ২০২২) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করলো ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) চতুর্থ কার্যনির্বাহী পরিষদ।

সোমবার রাতে গুলশানে নির্বাচন পরিচালনা বোর্ড সদস্যদের উপস্থিতিতে নব নির্বাচিত ২০২২-২৪ কার্য নির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক অপরিবর্তীত থাকায় শুধু সদ্য বিদায়ী কমিটির অর্থ সম্পাদক মোহাম্মাদ আব্দুল হক অনু নব নির্বাচিত কমিটির অর্থ সম্পাদক আসিফ আহনাফকে সকল হিসাব ও সংশ্লিষ্ট প্রতিবেদন বুঝিয়ে দেন। এসময় বিদয়ী কমিটির পরিচালক জিয়া আশরাফ তার সঙ্গে ছিলেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল নির্বাচন পরিচালনা বোর্ডকে ধন্যবাদ জানিয়ে সবাইকে নিয়ে ই-ক্যাব এর অসমাপ্ত কাজ সম্পাদন ও প্রতিশ্রুতি পূরণে নিজেদের ঐকান্তিক ইচ্ছের কথা তুলে ধরেন। একই প্রতিজ্ঞা ব্যক্ত করেন সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা, পরিচালক সাইদ রহমান, সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান ও মোঃ ইলমুল হক সজীব।

অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা বোর্ড চেয়ারম্যান আমিন হেলালী, সদস্য এ এইচ এম বজলুর রহমান, আপিল বোর্ড চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও সদস্য দেলওয়ার হোসেন খান রাজীবের হাতে স্বারক শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেয়া হয়।

এছাড়াও সুষ্ঠুভাবে নির্বাচন কাজে সহযোগিতার জন্য নির্বাচন পরিচালন কর্মকর্তা জাহাঙ্গীর আলম শোভন নির্বাচন বোর্ড সেক্রেটারি আব্দুল আজিজ ভূঁইয়ার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

দায়িত্ব হস্তান্তরের পর নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা নিজেদের মধ্যে কর্মবিন্যাস করে প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি