রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
34 C
Dhaka

আজ প্রথম পর্যায়ে ১৫০ অভিযোগ নিষ্পত্তি করে পাওনা টাকা ফেরত দিলো ইভ্যালি

spot_img

ইভ্যালির গত এক মাসের আয়ের টাকার লাভের অংশ থেকে ১৫০ জনের পাওনা টাকা ফেরত দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল।

রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এ টাকা ফেরত দেওয়া হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এ সফিকুজ্জামান, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ও ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১০ জনের হাতে তাদের পাওনা টাকা তুলে দেন ভোক্তার ডিজি। বাকি ১৪০ জনকে অনুষ্ঠান শেষে টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, ইভ্যালির বিরুদ্ধে প্রায় সাত হাজার অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জমা পড়েছে। এর মধ্যে আজ প্রথম পর্যায়ে ১৫০ অভিযোগ নিষ্পত্তি করে পাওনা টাকা ফেরত দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাকিদের টাকাও ফেরত দেওয়া হবে।

এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ই-কমার্সকে আমরা ঠেকিয়ে রাখতে পারবো না। ই-কমার্স এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ই-কমার্সের বিস্তার ঘটাতে হবে।তিনি আরও বলেন, বর্তমানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ই-কমার্স বিষয়ে প্রায় ১১ হাজার অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি বড় অংশ ইভ্যালির বিরুদ্ধে। ইভ্যালির রাসেল ২৭ মাস জেলে ছিলেন। তার যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে এ অভিযোগগুলো নিষ্পত্তি হবে না। যে টাকা গ্রাহকের কাছ থেকে চলে গেছে, সেগুলো তারা ফেরত পাবেন না। তাই তাদের (ইভ্যালি) ব্যবসায় ফিরে আসার সুযোগ করে দিতে হবে।

ইভ্যালির সিইও মো. রাসেল বলেন, গত এক মাসে ইভ্যালি ব্যবসা করে কমিশনের মাধ্যমে যে টাকা আয় করেছে, বিভিন্ন খরচ বাদ দিয়ে সেই আয়ের লাভের টাকা থেকে আজ ১৫০ জনের টাকা ফেরত দেওয়া হচ্ছে। গত এক মাসে আমরা ৬৫ হাজার অর্ডারের পণ্য ডেলিভারি করেছি। বর্তমানে ইভ্যালির ব্যবসার প্রক্রিয়া খুবই স্বচ্ছ জানিয়ে তিনি আরও বলেন, এখানে কোনো ধরনের প্রতারণার আর সুযোগ নেই। আমাদের এখন অর্ডার প্রসেসটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। অর্থাৎ পণ্য হাতে পেয়ে আপনি টাকা দেবেন। এখানে কোনো অর্থ পণ্য পাওয়ার আগে আমাদের কাছে আসার সুযোগ নেই।

রাসেল বলেন, আমরা শুধু অভিযোগকারীদের অভিযোগ নিষ্পত্তি নয়, যারা অভিযোগ করেনি, তাদের টাকাও আমরা ফেরত দেবো। এবার এটা মার্চেন্ট হোক বা ক্রেতা। ইভ্যালি যদি ব্যবসা করতে পারে তাহলে যত দেনা আমাদের আছে, সেটা আমরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে পারবো। এ মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আমরা আরেকটি পর্যায়ের অভিযোগ নিষ্পত্তি করে টাকা ফেরত দেবো।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি