সোমবার, জুন ২৯, ২০২৬
27.8 C
Dhaka

১৩ সেপ্টেম্বরেই আসছে নতুন আইফোন!

টেকভিশন২৪ ডেস্ক:  টেক জায়ান্ট অ্যাপল প্রতি বছর সেপ্টেম্বরে মেগা ইভেন্টের মাধ্যমে তাদের নতুন ডিভাইস উন্মোচন করে থাকে। এবারও সেই পরিকল্পনা প্রতিষ্ঠানটির। প্রযুক্তিপ্রেমীদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে আইফোনের নতুন মডেল।

অ্যাপল আগেই ঘোষণা করেছে চলতি সেপ্টেম্বর আসবে আইফোনের নতুন সিরিজ। তবে উন্মোচনের তারিখ জানা ছিল না। এক টিপস্টার জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আইফোন ১৪ এবং এই সিরিজের অন্যান্য ফোন বাজারে আসতে যাচ্ছে।

আরও জানিয়েছে, প্রতি বছরের ১৩ সেপ্টেম্বর অ্যাপল তাদের আইফোনের নতুন সিরিজ উন্মোচন করে থাকে। এ বছরও ব্যতিক্রম ঘটবে না। প্রি-অর্ডারের কার্যক্রম ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। শিপমেন্ট শুরু হতে পারে ২৩ সেপ্টেম্বর থেকে।

আইফোন ১৪ সিরিজের উন্মোচনের তারিখ নিয়ে ধোঁয়াশা ছিল। চলতি বছরের মার্চে চীনে লকডাউনের কারণে এমন আশঙ্কা দেখা দিয়েছিল। অ্যাপলের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো নতুন আইফোনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতে পারছিল না। শেষপর্যন্ত সব আশঙ্কা উড়িয়ে দিয়ে সঠিক সময়েই বাজারে আসতে যাচ্ছে নতুন সিরিজের আইফোন।

তথ্য অনুসারে, আইফোন ১৪ সিরিজের অধীনে আইফোন ১৪, আইফোন ১৪ মাক্স, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স এই চারটি মডেল উন্মোচন করা হবে। যার মধ্যে, আইফোন ১৪ এবং ১৪ প্রো মডেলে ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকবে। আর আইফোন ১৪ ম্যাক্স এবং ১৪ প্রো ম্যাক্স ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে।

আইফোনের নতুন সিরিজের চারটি মডেলেই অ্যাপলের লেটেস্ট এ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে । যদিও কিছু রিপোর্টে বলা হয়েছে, আইফোন ১৪ ও ১৪ প্রো মডেলে পুরোনো এ১৫ বায়োনিক চিপসেট থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

সর্বশেষ

ডটবিডি ডোমেইনের অনুমোদিত রিসেলার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট...

উদ্ভাবনী আইডিয়া নিয়ে শোকেসিং প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী...

বাজেটের মধ্যে এআই পারফরমেন্সের আইডিয়াপ্যাড স্লিম ৫সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: জেন-জি শিক্ষার্থী, করপোরেট পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর এবং...

প্রথম এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিনটি স্বর্ণপদক জয়

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত মর্যাদাপূর্ণ এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা...

শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল সহনশীলতায়...

অপো নিয়ে এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি