সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

আইফোন ১২ পানির নিচেও সচল

টেকভিশন২৪ ডেস্ক: আইফোন ১২ মডেলের পানিরোধী ক্ষমতা দেখে অবাক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের বিশ্লেষকেরা। অ্যাপল তাদের সাপোর্ট পেজে যে নির্দেশনা দিয়েছে, তার থেকেও অনেক বেশি গভীর পানির নিচে এই সংস্করণের ফোনটিকে রেখে তেমন গুরুতর কোনো সমস্যা পায়নি সংবাদমাধ্যমটি।

মিশন রোবটিক্সের মাধ্যমে আইফোন ১২ মডেলের চারটি ফোন প্রথমে ১৯.৬ ফুট পানির নিচে রাখে সিনেট। ৩০ মিনিট পর উঠিয়ে দেখা যায়, সব ফিচার স্বাভাবিকভাবে কাজ করছে। এসময় লেক তাহোর পানির তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

এরপর দ্বিতীয় পরীক্ষায় ৬৫ ফুট (২০ মিটার) পানির নিচে নেয়া হয় আইফোন ১২-কে। তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। ৩০ মিনিট পার হওয়ার পর আরও দশ মিনিট বেশি পানির নিচে রাখা হয় ফোনটিকে। এভাবে মোট ৪০ মিনিট বাদে ফোন তুলে পরীক্ষা করেন বিশ্লেষকেরা।

সিনেট লিখেছে, অবাক করার বিষয় হলো প্রত্যেকটি জিনিস স্বাভাবিক কাজ করেছে। স্ক্রিনের প্রতিক্রিয়ায় কোনো সমস্যা হয়নি। ভলিউম এবং পাওয়ার বাটন ছিল নরমাল। দুই ক্যামেরাও একই রকম। এরপর ফোনটিকে ৭২ ঘণ্টা ধরে শুকিয়ে চূড়ান্ত পরীক্ষা করা হয়। দীর্ঘমেয়াদি কোনো সমস্যা হচ্ছে কি না, সেটি ছিল এই পরীক্ষার উদ্দেশ্য।

এসময় স্ক্রিনে কুয়াশার মতো কিছুটা আস্তরণ দেখা গেছে। তবে ব্যাটারি এবং অন্যসব ফিচার স্বাভাবিকই ছিল।

তথ্যসূত্র অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি