বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

‘আইপিডিসি আমাদের গান’ এর যাত্রা শুরু

টেকভিশন ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে ভিন্ন ধারার আয়োজন ‘আইপিডিসি আমাদের গান’-এর উদ্বোধন করা হয়েছে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে এর সংগীত আয়োজনে থাকছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া এবং পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে থাকছে বিজ্ঞাপনী সংস্থা ক্রিয়েটো।

‘আইপিডিসি আমাদের গান’-এর ফেসবুক পেজ-এ এই উদ্যোগের সম্পর্কে বিস্তারিত জানান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম। তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে আমাদের গর্বের সংস্কৃতি এবং বাংলাদেশের মাটি ও মানুষের গানকে সময়োপযোগী করে বিশ্ব দরবারে নিয়ে যাবার আগ্রহের কথা জানান। মমিনুল বলেন, “চিরাচরিত ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি আইপিডিসি সবসময়ই বৃহত্তর জনগোষ্ঠীর জন্য অর্থবহ সামাজিক ও সংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করেছে। এই দায়িত্ববোধ থেকে আয়োজিত ‘আইপিডিসি আমাদের গান’ সর্বস্তরের মানুষের ভালো লাগবে বলে আশা করছি।”

এই উদ্যোগের সাথে থাকতে পেরে নিজের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া। তিনি আমাদের নিজস্ব সংগীতের গভীরতা এবং বৈচিত্র্যকে সঠিকভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সবাইকে ‘আইপিডিসি আমাদের গান’-এর সাথে থাকতে অনুরোধ করেন।

ক্রিয়েটো’র কর্ণধার রাশিদ খান এই উদ্যোগের পেছনের দীর্ঘ পরিকল্পনা এবং প্রচেষ্টা সম্পর্কে বলেন। তিনি এই উদ্যোগটি বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি শেষে শিল্পী শিউলি সরকার এর কণ্ঠে শাহ আব্দুল করিম-এর ‘সখী তোরা প্রেম করিও না’ গানটি প্রকাশ করা হয়। গানটি প্রকাশের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রোতাদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া লক্ষ করা যায়।

এখন দুই ধাপে আটটি গান ‘আইপিডিসি আমাদের গান’-এর ইউটিউব চ্যানেল প্রকাশ করা হবে বলে আয়োজকরা জানান। এ সম্পর্কে বিস্তারিত ‘আইপিডিসি আমাদের গান’-এর ফেসবুক পেজ থেকে জানা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি