মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
25 C
Dhaka

আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেশন পেলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা সিস্টেম (আইএসএমএস)-এর জন্য আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেশন পেয়েছে আইটি পরিষেবা এবং প্রযুক্তি সমাধান প্রদানকারী কোম্পানি রাইজআপ ল্যাবস। বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থার স্ট্যান্ডার্ডাইজেশন স্বীকৃতি দেওয়ার জন্য অনুমোদিত সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও) এই সার্টিফিকেটটি প্রদান করে।

বৃহস্পতিবার, ৩০শে মার্চ ২০২৩ বাংলাদেশে আইএসও-এর একটি স্থানীয় এজেন্সীর একজন প্রতিনিধি রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হকের কাছে আইএসও ২৭০০১:২০১৩ প্রশংসাপত্রটি হস্তান্তর করেন।

আইএসও ২৭০০১:২০১৩ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান, যা তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা সিস্টেমের জন্য দেয়া হয়। গ্রাহকদের সংবেদনশীল তথ্য এবং তথ্যের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখার জন্য রাইজআপ ল্যাবস এই সার্টিফিকেটটি পায়। এর আগে আইএসও ৯০০১:২০১৫ সার্টিফিকেট অর্জন করে রাইজআপ ল্যাবস।

এরশাদুল হক বলেন, “বিশ্বের মর্যাদাপূর্ণ এই আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেশনটি পেয়ে আমরা আনন্দিত। রাইজআপ ল্যাবস সেবা গ্রহণকারীদের তথ্য সুরক্ষার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই সার্টিফিকেশন সেবা গ্রহীতাদের নিরাপদ এবং নির্ভরযোগ্য সফ্টওয়্যার সমাধান প্রদানের জন্য আমাদের অবদানের একটি স্বীকৃতি।”

একটি স্বতন্ত্র ও পৃথক প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবসের তথ্য নিরাপত্তা নীতি, পদ্ধতি এবং অনুশীলনের ব্যাপক মূল্যায়ন করার পর আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেটটি রাইজআপ ল্যাবসকে প্রদান করা হয়। সার্টিফিকেশনটি নিশ্চিত করে যে রাইজআপ ল্যাবস তার সেবা গ্রহীতাদের তথ্য এবং তথ্য সুরক্ষিত করার জন্য কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং প্রক্রিয়া প্রয়োগ করেছে।

আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেশন অর্জনের সাথে সাথে বিশ্বব্যাপী সমাদৃত সংগঠনগুলোর কাতারে যোগ দিলো রাইজআপ ল্যাবস। এই সার্টিফিকেশন বাংলাদেশে একটি নেতৃস্থানীয় আইটি কোম্পানি হিসেবে রাইজআপ ল্যাবস’র অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

রাইজআপ ল্যাবস, একটি নেক্সট-জেনারেশন গ্লোবাল আইটি পরিষেবা এবং প্রযুক্তি সমাধান প্রদানকারী কোম্পানী। এটি বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের ব্যবসার ডিজিটাল রূপান্তর করতে সাহায্য করে। এটি উদ্ভাবনী, বুদ্ধিমান, টেকসই সমাধান এবং পরিষেবাসমূহ ডিজাইন ও বিকাশ করতে ওয়েব থ্রি.জিরো, অটোমেশন, বিশ্লেষণ, আইওটি, ক্লাউড এবং উদীয়মান প্রযুক্তিগুলির সাথে কাজ করে।

আইএসও ৯০০১:২০১৫ এবং আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেটধারী এ প্রতিষ্ঠানটি১৩ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোগ ও প্রতিষ্ঠানসমূহকে সাহায্য করেছে, যেমন – ইউনিসেফ, ইউএনডিপি, ইউএসএআইডি, এফএও, ডব্লিউএইচও, এটেক, বিবিসি, এফএইচআই ৩৬০, রবি আক্সিয়াটা লিমিটেড, মুর্কা, সেফ গার্ড, সুইস মার্কেটিং সিস্টেম, ইত্যাদি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি