সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

উন্মচিত হল এসার অ্যাসপায়ার ভেরো

টেকভিশন২৪ ডেস্ক গ্লোবাল পিসি ব্র্যান্ড এসার আজ বাংলাদেশে তাদের সবুজ এবং টেকসই ল্যাপটপ এসার অ্যাসপায়ার ভেরো (Aspire Vero) উন্মচনের ঘোষণা দিয়েছে।

অ্যাসপায়ার ভেরো এমন একটি সবুজ-অগ্রগামী ল্যাপটপ যা চিন্তাশীল টেকসই ডিজাইনে তৈরি। রিসাইকেল উপকরণ থেকে তৈরি,পরিবেশ বান্ধব এই অ্যাসপায়ার ভেরো ল্যাপটপটি ইলেকট্রনিক পণ্য পরিবেশগত মূল্যায়ন টুল (EPEAT) রেজিস্টারড।পিসিআর একীকরণের পথপ্রদর্শক হতে এই ল্যাপটপ ডিভাইসের চেসিস ও স্ক্রিন বেজেলে ৩০% এবং কীক্যাপগুলিতে ৫০% পিসিআর প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যার ফলে পরিবেশে কার্বন নির্গমন ২১ শতাংশ পর্যন্ত কমবে ।  

যত্ন সহকারে তৈরি করা ল্যাপটপটি মানব গ্রহের প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, অপ্রয়োজনীয় বর্জ্য কমাতে আপগ্রেড করা সহজ।এর সিগনেচার কী ‘R’ এবং ‘E’ প্রতিধ্বনিত হয় রিডিউস, রিইউস এবং রিসাইকেল। ল্যাপটপটির শক্তি কার্যকারিতা নিয়ন্ত্রণ, কার্বন গণনা, বৈদ্যুতিক বিল কমাতে ভেরোসেন্স নামে ইনবিল্ট অ্যাপ রয়েছে। ইকো- মাইন্ন্ডেড ব্যবহারকারীদের জন্য এটি নিয়ে এসেছে শক্তি-সঞ্চয় ব্যাটারির আয়ু বাড়ানোর সুবিধা।

অ্যাসপায়ার ভেরো

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসার ইন্ডিয়া বাংলাদেশএর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হারিশ কোহলি বলেন, “অ্যাসপায়ার ভেরো-এর উদ্যোগে আমরা বাংলাদেশে আমাদের সবুজ ও টেকসই প্রচেষ্টা চালু করতে পেরে আনন্দিত। শুধু একটি স্টাইলিশ কম্পিউটারের চেয়েও বেশি, অ্যাসপায়ার ভেরো এসারের টেকসই অপারেশন প্রতিশ্রুতির একটি বাস্তব বহিঃপ্রকাশও । নতুন এই ডিজাইন এবং ধারণার উদ্যোগ আমাদের ভবিষ্যতের পরিবর্তনে অভূতপূর্ব ভুমিকা রাখবে। ভেরো প্লাস্টিক বর্জ্য এবং এর ফলে কার্বন নিঃসরণের মাত্রা কমাবে।”

হাইব্রিড কাজ এবং ভার্চুয়াল মিটিং এখন সময়ের ক্রমবর্ধমান সাধারণ চাহিদা হয়ে উঠছে, একটি কনফারেন্স কলের মান ঠিক ততটাই প্রাসঙ্গিক। এসার অ্যাসপায়ার ভেরো মডেলে পাওয়া যাবে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি (১,৯২০ x ১,০৮০ পিক্সেল) আইপিএস এলইডি ব্যাকলিট এলসিডি ডিসপ্লে।এটি একটি ন্যারো বেজেল ডিজাইন যার স্ক্রীন-টু-বডি অনুপাত ৮১.৪২%।

অ্যাসপায়ার ভেরো ১০০% পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিংয়ের সাথে আসে যা বক্সের বিষয়বস্তুর অংশকে সম্পূর্ণরূপে কার্যকরী ল্যাপটপ স্ট্যান্ডে রূপান্তরিত করতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি