সোমবার, জুন ১৫, ২০২৬
33.9 C
Dhaka

৫০টি ক্ষতিকারক অ্যাপ, বাঁচাতে চাইলে মুছে ফেলুন এখনই

টেকভিশন২৪ ডেস্ক: অ্যান্ড্রয়েড ফোনকে সুরক্ষিত রাখতে গুগল প্লে স্টোর থেকেই কেবল অ্যাপ ডাউনলোডের পরামর্শ দেন সাইবার বিশেষজ্ঞরা। সুরক্ষিত এই প্ল্যাটফর্মেও হানা দিয়েছে হ্যাকার। অ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে প্লে স্টোর থেকে ৫০টি অ্যাপ সরিয়ে নিয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগল।

ক্লাউড সুরক্ষা প্রতিষ্ঠান জেডস্কেলার জানিয়েছে, প্লে স্টোর থেকে ক্ষতিকারক ৫০টি বেশি অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল। এই সব অ্যাপে ম্যালওয়্যার ছিল। অ্যাপগুলোতে তিনটি ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে। এগুলো হচ্ছে- জোকার, ফেসস্টিলার ও কুপার।

বেশিরভাগ অ্যাপে জোকার ম্যালওয়্যারের উপস্থিতি ছিল। অ্যান্ড্রয়েড গ্রাহকদের ফাঁদে ফেলতে নিয়মিত এই ম্যালওয়্যার ব্যবহার করে হ্যাকাররা। এই ম্যালওয়্যার ব্যবহার করে ফোন থেকে এসএমএস, নম্বরসহ নানা তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব।

ইতোমধ্যেই এই অ্যাপগুলো প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে গুগল। শুধু প্লে স্টোর থেকে সরিয়ে নিলেই সমস্যার সমাধান হবে, তা কিন্তু নয়। কারণ, কয়েক লাখ গ্রাহকের ফোনে এই অ্যাপ ইনস্টল আছে। নিষিদ্ধের তালিকায় থাকা অ্যাপ কারও ফোনে ইনস্টল করা থাকলে তা অবিলম্বে মুছে ফেলার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।

নিষিদ্ধ অ্যাপগুলো হচ্ছে- সিম্পল নোট স্ক্যানার, ইউনিভার্সাল পিডিএফ স্ক্যানার, প্রাইভেট ম্যাসেঞ্জার, প্রিমিয়াম এসএমএস, স্মার্ট মেসেজ, টেক্সট ইমোজি এসএমএস, ব্লাড প্রেসার চেকার, ফানি কীবোর্ড, মেমরি সাইলেন্ট ক্যামেরা, কাস্টম থিমযুক্ত কীবোর্ড, লাইট মেসেজ,থিম ফটো কীবোর্ড, সেন্ড এসএমএম, থিম চ্যাট ম্যাসেঞ্জার, ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার, কুল কীবোর্ড, ফন্ট ইমোজি কীবোর্ড, মিনি পিডিএফ স্ক্যানার, স্মার্ট এসএমএস মেসেজস, ক্রিয়েটিভ ইমোজি কীবোর্ড, ফেনসি এসএমএস, ফন্ট ইমোজি কীবোর্ড, পার্সোনাল মেসেজ, ফানি ইমোজি মেসেজ, ম্যাজিক ফটো এডিটর, প্রফেশনাল মেসেজ, অল ফটো টান্সলেটর, চ্যাট এসএমএস, স্মাইল ইমোজি, ওয়াও টান্সলেটর,অল ল্যাঙ্গুয়েজ স্টান্সলেটর, কুল মেসেজ, ব্লাড প্রেসার ডাইরি, চ্যাট টেক্সট এসএমএস, হাই টেক্সট এসএমএস, ইমোজি থিম কীবোর্ড,আই ম্যাসেঞ্জার, টেক্সট এসএমএস, ক্যামেরা টান্সলেটর, কুম ম্যাসেঞ্জার, পেইন্টিং ফটো এডিটর, রিচ থিম মেসেজ, কুইক টক মেসেজ,অ্যাডভান্স এমএমএস, প্রফেশনাল মেসেঞ্জার, ক্লাসিক গেম মেসেঞ্জার, স্টাইল মেসেজ, প্রাইভেট গেম মেসেজ, টাইমস্ট্যাম্প ক্যামেরা এবং স্যোস্যাল মেসেজ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি