শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
31.9 C
Dhaka

ফোন হারালে খুঁজে দেবে ফিটনেস ব্যান্ড

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: বর্তমানে বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্যের মধ্যে পরিধানযোগ্য গেজেট ক্রমশই জনপ্রিয় হচ্ছে। পরিধানযোগ্য গেজেটের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে ফিটনেস ব্যান্ড। এই ডিভাইস ব্যবহারকারীর স্বাস্থ্যের তথ্য জানিয়ে থাকে। এবার ফিটনেস ব্যান্ড স্বাস্থ্যের তথ্য জানানোর পাশাপাশি ফোন হারালেও খুঁজে দেবে।

মার্কিন ফিটনেস ব্যান্ড তৈরিকৃত প্রতিষ্ঠান ফিটবিট তাদের নতুন ডিভাইস ‘ফিটবিট চার্জ ৫’ মডেল নতুন এই ফিচার যুক্ত করেছে। নতুন এ সুবিধা চালুর জন্য ফিটনেস ব্যান্ডটিতে ‘ফাইন্ড ফোন’ অপশনসহ নতুন অ্যাপ যুক্ত করেছে ফিটবিট।

স্লিপমোড চালুর আদলে ব্যান্ডটির স্ক্রিন উপর থেকে নিচে নামালেই ‘ফাইন্ড ফোন’ অপশন দেখা যাবে। অপশনটিতে ক্লিক করলে সর্বোচ্চ ৩০ ফুট দূরে থাকা নির্দিষ্ট ফোনে রিং বাজতে থাকবে। ফোন সাইলেন্ট করা থাকলেও সমস্যা নেই, রিং ঠিকই বাজবে। ফলে সহজে ফোনের অবস্থান জানা যাবে। তবে এ জন্য অবশ্যই ফোনে ব্লুটুথ সুবিধা চালু থাকতে হবে।

জিপিএস সুবিধার ফিটবিট চার্জ ৫ মডেলের ফিটনেস ব্যান্ডটি ব্যবহারকারীর অবস্থান, শরীরের তাপমাত্রার পাশাপাশি হৃৎকম্পনও পর্যবেক্ষণ করতে পারে। ব্যায়ামের সময় ক্যালরি খরচের তথ্যও জানায়।

স্মার্টফোনে ইনকামিং কল ও অন্যান্য নোটিফিকেশন এই ফিটনেস ব্যান্ড থেকেই দেখে নেওয়া যাবে। এটি কিনতে গুনতে হবে ১৪৯ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি