সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

অ্যাপল অ্যাপ স্টোরেও ইভ্যালি অ্যাপ

গুগল প্লে-স্টোরের পর এবার অ্যাপল অ্যাপ স্টোরেও প্রকাশ পেলো দেশিয় ইকমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি অ্যাপ। এর মাধ্যমে জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড অ্যাপল ইনকর্পোরেশনের বিভিন্ন ডিভাইস ব্যবহার করেও ইভ্যালিতে কেনাকাটা করতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় এমনটাই। ইভ্যালি সূত্রে জানা যায়, আইওএস অপারেটিং সিস্টেমের জন্য নির্মিত এই অ্যাপ ইতিমধ্যে প্রায় আড়াই হাজার বার ডাউনলোড করা হয়েছে। অপারেটিং সিস্টেম আইওএস ১১ এবং এর পরবর্তী সকল ভার্সনের অপারেটিং সিস্টেমে পরিচালিত যেকোন আইফোন, আইপ্যাড এবং আইপ্যাড টাচ ডিভাইসে ব্যবহার করা যাবে অ্যাপটি।

অ্যাপটি সম্পর্কে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, আমরা এমন একটি সময়ে এই অ্যাপটি উন্মুক্ত করলাম যখন দেশ এবং পুরো বিশ্ব করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে। মানুষজনকে ঘরে থাকতে বলা হচ্ছে। এমন সময়ে নাগরিকদের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে ইভ্যালি এক্সপ্রেস শপ। কিন্তু অনেক গ্রাহকই আছেন যারা অ্যাপলের বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করেন।

দিকে অ্যাপল স্টোর থেকে দেখা যায়, ২১ দশমিক ৮ মেগাবাইটের এই অ্যাপটি ইতিমধ্যে ৩.৮ স্টার রিভিউ অর্জন করেছে। বয়স ৪+ রেটিং বলছে, অ্যাপটিতে কোন আপত্তিকর কনটেন্ট নেই যা শিশুদের জন্যও ব্যবহার উপযোগী।

এদিকে গেল বছরের জুলাইতে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রথম অ্যান্ড্রয়েড ভিত্তিক অ্যাপ চালু করে ইভ্যালি।

সম্প্রতি গ্রাহকদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ইভ্যালি এক্সপ্রেস শপ নামের একটি কার্যক্রম চালু করে প্রতিষ্ঠানটি।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি