শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

অ্যাকাউন্টের সুরক্ষায় পাসকিজ ফিচার নিয়ে এলো ইমো

spot_img

অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি ‘পাসকিজ’ ফিচার উন্মোচন করেছে তাৎক্ষণিক যোগাযোগে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো। এর ফিচারের মাধ্যমে সর্বোচ্চ মানসম্পন্ন ও নিরাপদ সুরক্ষিত ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে, যা ইমো ব্যবহারকারীদের আরও স্বাচ্ছন্দ্যদায়কভাবে মুখমণ্ডল, আঙুলের ছাপ ও পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করার সুযোগ করে দিবে।  

পাসকিজ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পাসওয়ার্ড ছাড়াই অ্যাপে লগ ইন করতে পারবেন। ব্যবহারকারীরা এখন বায়োমেট্রিক সুবিধা, যেমন: ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন অথবা পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করতে পারবেন। সহজ, দ্রুত ও আরও সুরক্ষিত উপায়ে অ্যাপ ব্যবহার করার ক্ষেত্র তৈরির মাধ্যমে নিরবচ্ছিন্ন অথেনটিকেশন প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে ইমোর পাসকিজ ফিচার। ইমোতে লগ ইন করার সময় এ ফিচার ব্যবহারে ব্যবহারকারীরা তাদের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করতে পারবেন। এ তথ্য অ্যাপের লগ ইন সার্ভিস জানতে পারবে না; যা নিশ্চিত করবে ব্যবহারকারীর গোপনীয়তা ও লগ ইন প্রক্রিয়াকে করে তুলবে আরও সহজ। অত্যাধুনিক অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির ফলে অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যামের ক্ষেত্রে ব্যবহারকারীরা পাসকিজ সংশ্লিষ্ট প্রতারণার থেকে সুরক্ষিত থাকতে পারবেন। এছাড়াও, এ প্রযুক্তিতে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা হয়; তাই, ব্যবহারকারীদের সুরক্ষা সংক্রান্ত উদ্বেগ কমাতেও ভূমিকা রাখবে সম্প্রতি উন্মোচিত হওয়া ইমোর এ ফিচার।

পাসকিজ ফিচার ব্যবহারের মাধ্যমে শুধুমাত্র লগ ইন প্রক্রিয়া ঝামেলাবিহীনই হবে না, পাশাপাশি লগ ইনের ক্ষেত্রে সেকেন্ডারি অথেনটিকেশনের প্রয়োজনীয়তাও দূর হবে। এছাড়াও, এ ফিচার নিরবিচ্ছিন্ন যোগাযোগ প্রক্রিয়ার নতুন মাত্রা যুক্ত করবে – ব্যবহারকারীদের আর পাসওয়ার্ড মুখস্থ রাখতে হবে না এবং দেশের বাইরেও এসএমএস কোড পাওয়ার নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। বৈশ্বিকভাবে অনেক প্রতিষ্ঠান এসএমএস-ভিত্তিক ক্লান্তিকর টু-ফ্যাক্টর অথেকটিকেশনের ঝামেলা দূর করতে পাসকিজ প্রযুক্তি ব্যবহার করছে। নতুন এ ফিচার উন্মোচনের মাধ্যমে বৈশ্বিক এ পরিবর্তনে যুক্ত হয়েছে ইমো এবং ভূমিকা রাখছে বৈশ্বিক যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচনে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি