বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
28 C
Dhaka

অষ্টম বর্ষে প্রিয়শপ ডটকম

বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি দোরগোড়ায় প্রয়োজনীয় পণ্যটি সঠিক মূল্যে এবং শতভাগ সেবা নিশ্চিত-পূর্বক পৌঁছে দেয়ার প্রত্যয়ে ২০১৩ সালে যাত্রা শুরু হয়েছিল দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট প্রিয়শপ ডটকমের (PriyoShop.com)। ৭-ই ফেব্রুয়ারি অষ্টম বর্ষে পদার্পণ করছে প্রিয়শপ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাত দিনব্যাপী ক্যাম্পেইন ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনে থাকছে ১টি পণ্য কিনলে ৮টি পণ্য ফ্রি, ফ্রি হোম ডেলিভারি, মেগা ডিসকাউন্ট, মেগা হ্যাপি আওয়ার, ৮ টাকায় পণ্যসহ নানা অফার।

ক্যাম্পেইন ঘোষণাকালে প্রিয়শপ ডটকমের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, গ্রাহকের আস্থা অর্জন করার মাধ্যমেই আমরা ৭ বছর পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ করতে সক্ষম হয়েছি। কেনাকাটাকে সহজ করতে এবং অফলাইন কাস্টমারকে ডিজিটাল সেবার মধ্যে আনতে প্রিয়শপ ডটকম ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে ১০,০০০ এজেন্টের মাধ্যমে সর্ববৃহৎ ই-কমার্স নেটওয়ার্কে পরিণত হয়েছে। চলতি বছরে আরো ৫০,০০০ এজেন্ট আমাদের সাথে যুক্ত হচ্ছে।

তিনি আরো বলেন, বাইরের দেশের চেয়ে আমাদের দেশের কাস্টমারের কেনার ধরণে রয়েছে ভিন্নতা। আমাদের দেশের কাস্টমারদের কথা মাথায় রেখে আমরা অনলাইন কেনাকাটাকে আরো সহজ করেছি। কাস্টমার তার সুবিধামতো প্রিয়শপ ডটকমে অর্ডার দিতে পারে। অনলাইনে ওয়েবসাইটে, অ্যাপসে, ফেইসবুকে ইনবক্স করে কিংবা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে অর্ডার দিতে পারবেন।

এছাড়াও প্রিয়শপ ডটকম ক্ষুদ্র দোকানদারদের এজেন্ট হিসেবে যুক্ত করে এবং টেকনোলজির সহায়তায় তাদের ক্ষুদ্র দোকানকে জেনারেল স্টোরে পরিণত করার কাজ করছে। এক্ষেত্রে যাদের ইন্টারনেট ব্যবহারের সুবিধা নেই বা অনলাইন শপিংয়ে আগ্রহ থাকলেও অর্ডার করার ক্ষেত্রে আত্মবিশ্বাসী নন, তারা ওই এজেন্ট থেকে প্রিয়শপ ডটকমের পণ্য অর্ডার করতে পারবেন। কাস্টমার আবার সেখান থেকেই পণ্য সংগ্রহ কিংবা বিক্রয়োত্তর সেবা নিতে পারবেন।

ইতোমধ্যে ৪৯০টি ইউনিয়নে ১০ হাজারেরও বেশি এজেন্ট রয়েছে প্রিয়শপ ডটকমের, তারা নিজেদের পণ্য বিক্রি করার পাশাপাশি প্রিয়শপ ডটকমের কাছ থেকে কমিশন হিসেবেও আয় করছেন। ২০২০ সালের মধ্যে ৫০ হাজার দোকানকে নিজেদের নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে চাইছে প্রিয়শপ ডটকম।
প্রিয়শপ ডটকমে মূল্য পরিশোধের জন্য রয়েছে সকল পেমেন্ট অপশন। আছে বিকাশ, ভিসা, মাস্টার কিংবা এ্যামেক্স কার্ড, নেক্সাস পে, ব্যাংক ডিপোজিটসহ নগদে মূল্য পরিশোধের সুবিধা। অর্থাৎ কাস্টমার চাইলে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারে। এছাড়া সম্প্রতি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে প্রিয়শপ ডটকম। এর ফলে গ্রাহকরা ক্রেডিট কার্ড ছাড়াও সুদবিহীন সহজ কিস্তিতে পণ্য কিনতে পারবে।

প্রিয়শপ ডটকম ১০০০টির বেশি ব্র্যান্ড, অনুমোদিত অংশীদার এবং হাজারের অধিক পরীক্ষিত স্থানীয় ভেন্ডরের লক্ষাধিক পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। গ্রাহকের আস্থা অর্জনে ক্রেতাকেন্দ্রিক নীতিমালা এবং ‘শিওর থিং’, অর্থাৎ সঠিক পণ্য সরবরাহে কাজ করছেন তাঁরা। বাংলাদেশের গ্রাহকরা মূল্য সংবেদনশীল, তাই প্রিয়শপ ডটকমে রয়েছে ‘স্মাইল প্রাইস’ অর্থাৎ যেকোন অনলাইন প্লাটফর্মে প্রদর্শিত মূল্যেই প্রিয়শপ পণ্য বিক্রয় করবে। যদি কখনো দামে তারতম্য আসে তাহলে প্রিয়শপ ডটকমে জানালে তা ঠিক করে দিবে অর্ডারের পূর্বে বিধায় বেশি দামে কাউকে কিনতে হবে না। পণ্য গ্রাহকের কাছে পৌঁছাতে নিজস্ব বাহক রেখেছে প্রতিষ্ঠানটি। ঢাকায় এক থেকে তিন দিন ও ঢাকার বাইরে সর্বোচ্চ সাত দিনের মধ্যে পণ্য পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

জাতিসংঘের গবেষণায় ই-কমার্স খাতের আদর্শ মডেল হিসেবে প্রিয়শপ ডটকমের নাম উঠে এসেছে ইউএনসিটিএডি বাংলাদেশ অ্যাসেসমেন্ট প্রতিবেদনে। এছাড়া ২০২০ সালে সিংঙ্গাপুরে সেরা দশ স্টার্টআপ এশিয়া, ২০১৯ সালে জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার, ২০১৮ সালে ইন্ডিয়া হতে সুপার স্টার্টআপ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনে থাকছে ১টি পণ্য কিনলে ৮টি পণ্য ফ্রি, ফ্রি হোম ডেলিভারি, মেগা ডিসকাউন্ট, মেগা হ্যাপি আওয়ার, ৮ টাকায় পণ্যসহ নানা অফার।

ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://priyoshop.com/

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি