বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
28 C
Dhaka

“অর্ডার করে বুঝে নিন পণ্য, ৪৫ কর্মদিবস পাবেন পেমেন্টের জন্য”

টেকভিশন২৪ ডেস্ক: আজকে আমাদের প্রাইমবাজার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দেয়া হয়েছিলো, পন্য পাঠানোর পরে ৪৫ কর্মদিবসের মধ্যে ক্রেতাকে পেমেন্টের সুযোগ দেয়ার সম্পর্কে। আমরা জানি বিষয়টা অনেকের কাছে রিস্কি আবার অনেকের কাছে হাস্যকর। অনেকেই বিষয়টা ভালোভাবে নিয়েছেন, অনেকেই ভিন্নভাবে।

প্রাইম বাজারের প্রতিষ্ঠাতা ও সিইও নুরউদ্দিন আহমেদ হিমেল।

আসুন পুরো প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করি :

বর্তমান এই করোনা পরিস্থিতিতে আমাদের চারপাশের অনেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার আছেন, যাদের চাকরি / ব্যাবসার অবস্থা খুবই খারাপ যাচ্ছে এবং আর্থিকভাবেও খুব কষ্টে যাচ্ছে। যদিও মুখফুটে আশেপাশে কারো কাছে ধার বা সাহায্যও চাইতে পারছেন না এমন কি আমাদের এই পবিত্র ঈদের বেসিক কেনাকাটাটাও অনেক জন্য কষ্টকর হয়ে যাবে।

আমাদের এই রমজান অফারের সেই সকল মুসলিম পরিবারের জন্য কয়েকটা “গ্রোসারিজ সেট আইটেমের” উপরে অফার দিবো, সেটা প্রতিটা পরিবার থেকে ১ টাই অর্ডার করতে পারবেন এবং সেটা ঈদের আগেই ডেলিভারি হবে ইনশাআল্লাহ। পেমেন্ট তারা পন্য বুঝে পাওয়ার পরে সর্বোচ্চ ৪৫ কর্মদিবসের মধ্যে ইচ্ছে মতো টাইমে পেমেন্ট করতে পারবে।

আপনাদের অনেকের ধারনা অনেকেই হয়তো পেমেন্ট করবে না, কিন্তু আমরা #PrimeBazar বিশ্বাস করি সবাই তাদের সুবিধামতো সময়ের মধ্যে অবশ্যই পেমেন্ট করবেন এবং এই অফারের এই প্রোজেক্টটা সেই বিশ্বাসের উজ্জ্বল প্রমাণ হয়ে থাকবে আমাদের বাংলাদেশের ইকমার্স সেক্টরে।

এটা মূলত “কর্জে হাসানা” টাইপের একটা প্রজেক্ট হবে (যদিও একটু ভিন্নতা আছে)। তবে কেউ চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও পেমেন্ট করে দিতে পারবেন। (যা আমাদেরকে আরো উৎসাহী করবে)।

উল্লেখ্য, ঈদের বাজারকে সামনে রেখে এখন সর্বোচ্চ ২০০০ মুসলিম পরিবারকে উদ্দেশ্য করে এই প্রকল্প তৈরি করো হয়েছে। সিকিউরিটি হিসেবে শুধু আমাদের পেজের ইনবক্সে NID/ Passport এর ছবি তুলে দিলেই হবে এবং সাথে অর্ডার নম্বর। কোন আডভান্স পেমেন্ট লাগবে না। পণ্য বুঝে পাওয়ার ৪৫ কর্মদিবসের মধ্যে আমাদের প্রদেয় বিকাশ/নগদ নম্বরে নিজ দায়িত্বে পেমেন্ট করে দিয়ে আমাদের কনফার্ম করলেই হবে। শুধুমাত্র গ্রোসারিজ আইটেমের জন্য। 

বিনা ইন্টারেস্টে অসাধারণ আইডিয়াটি এনেছে প্রাইম বাজার। বাংলাদেশের বাজারে ট্রায়াল হিসেবে রোজার ঈদকে সামনে রেখে স্বল্প আয়ের পরিবার-গুলোর কথা মাথায় রেখে ৪৫ দিনের বিনা ইন্টারেস্টে চালু করা হয়েছে বলে প্রাইম বাজারের প্রতিষ্ঠাতা ও সিইও নুরউদ্দিন আহমেদ হিমেল টেকভিশন২৪ কে জানান। তিনি আরো বলেন, আমরা করোণাকালিন পরিস্থিতিতে মুসলমানদের ঈদের বাজারের বিষয়টা মাথায় নিয়ে এই পাইলট প্রকল্পটি চালু করেছি। ঈদ উপলক্ষে ৫টা গ্রোসারি প্যাকেজ চালু করেছি। ৫০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার মধ্যে আমাদের এবারের প্যাকেজ গুলো সাজানো হয়েছে। আমরা প্রকল্পটা নিয়ে অত্যান্ত আশাবাদি।

গ্রোসারি পাইলট প্রকল্পটিতে ভালো সাড়া পেলে ঈদের পর থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান। 

প্রতিষ্ঠানটি সম্পর্কে আরো জানতে: www.primebazar.com

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

সর্বশেষ

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি